দীর্ঘ ৪৪ বছর পর চাকসুতে আবারও নেতৃত ফিরছে ইসলামী ছাত্র শিবির।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনে ২৬টি পদের ভিপি-জিএসসহ ২৪টিতে ছাত্র শিবির সমর্থিত প্যানল 'সম্প্রীতির শিক্ষার্থী জোট' জয়ী হয়েছে। একটি পদ এজিএস ছাত্রদল জিতেছ । আর একটিতে স্বতন্ত্র প্রার্থী জিতেছে।
দীর্ঘ ৪৪ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদে (চাকসু) আবারও নেতৃত ফিরছে ইসলামী ছাত্র শিবির।
আজ বৃহস্পতিবার ভোর ৪টায় চাকসি নির্বাচনের ফলাফল ঘোষণা করনে নির্বাচন কমিশন। এতে ভিপি )সহসভাপতি) পদে ইসলামী ছাত্র শিবিরের মো. ইব্রাহিম হোসেন ৭ হাজার ৯৮৩ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র দলের সাজ্জাদ পেয়েছেন ৪ হাজার ৩৭৪ ভোট।
জিএস (সাধারণ সম্পাদক) পদে ইসলামী ছাত্র শিবিরের সাঈদ বিন হাবিব ৮ হাজার ৩১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তা×র নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্রদলের মো. শাফায়াত পেয়েছেন ২ হাজার ৭৩৪ ভোট।
এজিএস (সহসাধারণ সম্পাদক) পদে ছাত্রদলের আইয়ুবুর রহমান পেয়েছেন ৭হাজার ১৪ ভোট। তাঁ নিকটতম প্রতিদ্বন্দ্বী ছাত্র শিবিরের সাজ্জাদ হোসেন পেয়েছেন ৫ হাজার ৪৫ ভোট। এছাড়া সহ খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে জিতেছেন তামান্না মাহবুব নামের এক স্বতন্ত্র প্রার্থী।
চাকসুর ইতিহাসে ইসলামী ছাত্র শিবির সর্বশেষ বড় জয় পেয়েছিল ১৯৮১ সালে।
দীর্ঘ ৩৬ বছর পর গতকাল বুধবার (১৫ অক্টোবর) চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এই নির্বাচনে দলীয় ও স্বতন্ত্র প্রার্থীদের সমন্বয় মোট ১৩ টি প্যানেল প্রতিদ্বন্দীতা করেছেন। সকাল ৯টা থেকে ক্যাস্পাসে উৎসব মুখর পরিবেশে ভোট গ্রহণ বিকেল ৪টা পর্যন্ত চলে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের তত্ত্বাবধানে মোট ১৫টি কেন্দ্রে ভোট গ্রহণ চলে।
বিশ্ববিদ্যালয়ের প্রশাসন জানিয়েছেন, উৎসবমুখর পরিবেশে নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে।
এবার মোট ভোটার সংখ্যা ছিল ২৭ হাজার ৬৩৪ জন। এর মধ্যে ছাত্র ১৬ হাজার ৮৪ জন এবং ছাত্রী ১১ হাজার ৫৫০ জন। ভোটররা বিশ্ববিদ্যালয়ের ১৪ হল ও একটি হোস্টেল মিলিয়ে ১৫ কেন্দ্রে ভোট দিয়েছেন।
শান্তিপূর্ণভাবে ভোট সম্পন্ন করতে প্রশাসন ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। ক্যাম্পাসজুড়ে র্যাব, পুলিশ ও আনসার সদস্যদের টহল জোরদার করা হয়েছে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সর্বশেষ চাকসু নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ১৯৮৯ সালে।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments