ডেস্ক রিপোর্ট: আগামী ১২ মে খুলছে সরকারি প্রাথমিক বিদ্যালয়সমূহ। শিক্ষার্থীদের জন্য প্রতিদিন ক্লাসের আগে সমাবেশসহ সাত নির্দেশনা দিয়েছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর (ডিপিই)। গতকাল রাতে এ নির্দেশনা জারি করা হয়েছে।
এক শিফট বিশিষ্ট বিদ্যালয়গুলোতে শনিবার থেকে বুধবার সকাল ৯টা থেকে বিকেল সোয়া ৩টা পর্যন্ত এবং বৃহস্পতিবার বিকেল ২টা ২৫ পর্যন্ত (প্রথম ও দ্বিতীয় শ্রেণি সকাল সাড়ে থেকে দুপুর ১টা পর্যন্ত এবং তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি সকাল ৯টা থেকে বিকেল সোয়া ৩টা পর্যন্ত) শ্রেণি পাঠদান কার্যক্রম চলবে।
দুই শিফটের বিদ্যালয়গুলোতে শনিবার থেকে বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত এবং বৃহস্পতিবার বিকেল আড়াইটা পর্যন্ত (প্রথম ও দ্বিতীয় শ্রেণি সকাল ৯টা থেকে ১১ টা ৫০ মিনিট পর্যন্ত এবং তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি সকাল সাড়ে ১১ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত) শ্রেণি পাঠদান কার্যক্রম চলমান থাকবে।
এক শিফট বিশিষ্ট বিদ্যালয়গুলোতে প্রাক-প্রাথমিক শ্রেণি কার্যক্রম শনিবার থেকে বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টা থেকে বেলা ১২টা এবং দুই শিফট বিশিষ্ট বিদ্যালয়গুলোতে সকাল ৯টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত চলবে।
এক শিফট বিশিষ্ট বিদ্যালয়গুলো দৈনিক সমাবেশ সকাল ৯ থেকে ৯টা ২৫ মিনিট পর্যন্ত এবং দুই শিফট বিশিষ্ট বিদ্যালয়গুলো সকাল সাড়ে ১১টা থেকে ১১ টা ৫০ মিনিট পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে পরিচালনা করতে হবে।
প্রধান শিক্ষক বিষয়ভিত্তিক প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষকদের অগ্রাধিকার দিয়ে রুটিন প্রণয়ন করে সংশ্লিষ্ট ক্লাস্টারের সহকারী উপজেলা বা থানা শিক্ষা অফিসারের অনুমোদন নেবেন।
ঢাকা মহানগরীর প্রাথমিক বিদ্যালয়ের পাঠদানের সময়সূচির ক্ষেত্রে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের আগের ক্লাস রুটিন অনুসরণ করতে বলা হয়েছে।
শিখন ঘাটতি পূরণে যথাযথ পদক্ষেপ নিতে হবে।
ডিপিই থেকে এ নির্দেশনাগুলো পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত কার্যকর করতে বলা হয়েছে।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বিদ্যালয় আছে, শিক্ষক-শিক্ষার্থীও আছে, নেই শুধু স্থায়ী প্রধান শিক্ষক। বরিশালের উজিরপুর উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১১টিতেই এবং বানারীপাড়া উপজেলায় ১২৬টি স ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল রবিবার ২৩ আগস্ট ২০২৬ ‘কালো দিবস’ পালন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস প্রতি বছর ২৩ আগস্ট পালন করা হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন না ...
স্টাফ রিপোর্টার: উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অর্ধ-বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় শীর্ষ স্থান অর্জনকারী শিক্ষার্থীদের প্রদান করা হয়েছে ‘প্রিন্ ...
সব মন্তব্য
No Comments