রাহাদ সুমন, বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে ইলেকট্রোলাইট বাহনের মাধ্যমে জামায়াতে ইসলামীর পক্ষে প্রচারনার অভিযোগে ভ্রাম্যমান আদালতে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়েছে। বরিশাল-২ (বানারীপাড়া-উজিরপুর) আসনের জামায়াত মনোনীত দাঁড়িপাল্লা মার্কার প্রার্থী আলহাজ মাস্টার আব্দুল মান্নানের পক্ষে প্রচারণা চালানোর সময় তা জব্দ করে জরিমানা করেছে ভ্রাম্যমান আাদলতের বিচারক।
ঘটনাটি ঘটেছে শনিবার (৭ ফেব্রুয়ারি) সকালে বরিশাল-২ আসনের বানারীপাড়া পৌর শহরের বাসস্ট্যান্ডে। ভ্রাম্যমান আদালতের এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট ও বানারীপাড়া উপজেলার সহকারী কমিশনার ভূমি জিএইচএম মুনীব ইলেকট্রোলাইট বাহনটিকে জব্দসহ জামায়াতে ইসলামীর পক্ষে প্রচারনার সাথে জড়িত মাহাবুবুল আলম টুটুলকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন। ভ্রাম্যমান আদালত সূত্রে জানা গেছে, অনুমোদনবিহীন জব্দকৃত বাহনটি বর্তমানে থানা পুলিশের হেফাজতে রয়েছে। নির্বাচনী বিধিমালা অনুযায়ী নির্ধারিত সময়ের আগে প্রচারণা পরিচালনার দায়ে এ ব্যবস্থা নেওয়া হয়েছে।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জিএইচএম মুনীব জানিয়েছেন, নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করতে আচরণবিধি কঠোরভাবে বাস্তবায়ন করা হচ্ছে।
ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সেতু হালদার (১১) নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।মায়ের সঙ্গে অভিমান করে সেতু হালদার গলায় ফাঁস ...
রংপুর অফিস: লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্রবেশদ্বারে দীর্ঘদিন ধরে থাকা ‘শহীদ মোফাজ্জল হোসেন তোরণ’-এর নাম পরিবর্তন করে বর্তমানে শুধু ‘শহীদ তোরণ’ লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০২৪ সাল ...
স্টাফ রিপোর্টার: মাত্র ২৫ দিনে সংস্কারকাজ শেষ করে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসিসি) নিজস্ব অর্থায়নে ও তত্ত্বাবধানে ব্রিজটির ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় চিকিৎসকের অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার এবং মারধর ও প্রাণনাশের হুমকির মুখে পড়ার অভিযোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি (ENT) বহির্বি ...
সব মন্তব্য
No Comments