‘দুর্যোগে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয় শিশু, নারী, বয়ষ্ক এবং প্রতিবন্ধী ব্যক্তিবর্গ: জেলা প্রশাসক, বাগেরহাট
খুলনা অফিস: National Alliance of Humanitarian Actors, Bangladesh (NAHAB) উদ্দ্যোগে ১০-১১ ফেব্রুয়ারী ২০২৫ তারিখ বাগেরহাট ধানসিঁড়ি হোটেল এ্যান্ড রেস্টুরেন্টে দুইদিন ব্যাপী “জেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ ও ঝুঁকি হ্রাসে সংযুক্ত নারী সদস্যদের এসওডি কার্যকরীকরণ বিষয়ক প্রশিক্ষণ” আজ সোমবার সকাল ৯টায় শুরু হয়েছে। প্রষিক্ষণটি বাংলাদেশ প্রিপেয়ার্ডনেস পার্টনাশীপ (বিপিপি) কার্যক্রমের এর আওতায় গেইটস্ ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় এশিয়ান ডিজাস্টার প্রিপেয়ার্ডনেস (এডিপিসি) এর কারিগরী সহায়তায় বাস্তবায়িত হচ্ছে। এই কার্যক্রমটির সামগ্রীক সমন্বয় প্রক্রিয়াটি দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের বিপিপি মোবিলাইজেশন ডেস্ক হতে পরিচালিত হয়। বিপিপি কার্যক্রমের আওতায় সরকারি সংস্থা (MoDMR, DDM, CPP & FSCD) ছাড়াও এলএনজিও (NAHAB, Bangladesh Scouts, CDD, DNET, D-Forum, NIRAPAD & BRAC-HP), প্রাইভেট সেক্টর (FBCCI) এবং এ্যাকাডেমীয়া (IDMVS & BRAC-Uni.)। নাহাব এলএনজিও সেক্টরে লীড রোল প্লে করছে। বিপিপির আওতায় জেলা পর্যায়ে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিসহ অন্যান্য সদস্যদের সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে এই প্রশিক্ষণ কার্যক্রম অর্ন্তভূক্ত রয়েছে। প্রশিক্ষণটি সুষ্ঠুভাবে বাস্তবায়নে জেলা পর্যায়ের সমন্বয়ে নাহাবের সহযোগী সংগঠন রুপান্তর সার্বিক সহায়তা প্রদান করেন। প্রশিক্ষণে অংশগ্রহণ করেন জেলা পর্যায়ে বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি, এনজিও প্রতিনিধি, সিপিপি প্রতিনিধি, সুশিল সমাজের প্রতিনিধি ও সাংবাদিকবৃন্দ।
প্রশিক্ষণের উদ্বোধক ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলার মাননীয় জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান। তিনি বলেন “দুর্যোগে সবচেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হয় শিশু, নারী, বয়ষ্ক এবং বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিবর্গ। এছাড়া দুর্যোগে সমন্বয় প্রতক্রিয়া যত জোড়ালো হবে, তত ক্ষয়ক্ষতির পরিমান কম হবে। জেলা, উপজেলা ও ইউনিয়ন পর্যায়ে দুর্যোগ পূর্ব প্রস্তুতি আমাদেরকে আরোও মনোযোগী হতে হবে এবং সকলকে একযোগে কাজ করতে হবে।”
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাগেরহাটের ভারপ্রাপ্ত জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা এবং অতিরিক্ত জেলা প্রশাসক, মো: তানভীর ইসলাম এবং এডিপিসি’র পক্ষে মো: আনিছুর রহমান। এছাড়া প্রশিক্ষণটিতে সঞ্চালনায় ছিলেন মো: সাখাওয়াত হোসেন, ক্যাপাসিটি বিল্ডং স্পেশালিস্ট, এফবিসিসিআই সেফটি কাউন্সিল, নারায়ণ কুমার ভৌমিক, ফেরদৌস আহমেদ, রুপান্তরের প্রশক্ষিক, মোরশেদা খাতুন দিলারা। সার্বিক সহযোগীতায় ছিলেন রুপান্তরের প্রকল্প সমন্বয়কারী শিল্পী আক্তার এবং নাহাবের ফিনেন্স অফিসার অনীল সাহা।
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের বোয়ালমারীতে ‘সর্বহারা পার্টির’ সদস্য পরিচয়ে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ছয় শিক্ষককে ফোন করে চাঁদা দাবি ও পরিবারসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই প্রতিষ্ঠান ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
ডেস্ক রিপোর্ট: বরিশালের উজিরপুরে পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে এক বৃদ্ধ দোকানিকে মারধরের অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মো. মেছের বেপারী (৭২) তিনজনের বিরুদ্ধে উজিরপুর মডেল থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।অভিয ...
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার রাতোর ইউনিয়নে সরকারি সিলযুক্ত ১০২ বস্তা চাল ও একটি ভটভটি গাড়ি জব্দের ঘটনায় এলাকা জুড়ে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। উদ্ধারকৃত চাল সরকার ...
সব মন্তব্য
No Comments