জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ বিশেষভাবে তৈরি চুল্লীতে দৈনিক শতশত মণ কাঠ পুড়িয়ে কয়লা তৈরি করা হচ্ছে। সাতক্ষীরার কলারোয়া সীমান্তবর্তী দক্ষিণ গয়ড়া গ্রামের সাবেক ইউপি সদস্য আইয়ুব হোসেন আনছারীর বাড়ির ভিতরে ১০টি চুল্লীর ঘর স্থাপন করা হয়েছে। এখন অবশ্য স্থানটি ভাটার মোড় নামে পরিচিত লাভ করেছে। আয়ুব হোসেনের বাউন্ডারী ওয়ালের ভিতরে রাইচ মিলের ছদ্মাবরণে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির ১০টি চুল্লীর ঘর স্থাপন করা হয়েছে। এই চুল্লী ও ইটভাটার জনবসতি এলাকায় হওয়ায় চুল্লীর ধোয়ায় গাছপালা বিবর্ণ হয়ে পড়ছে।
এলাকায় পরিবেশ দূষণ চরমে উঠলেও প্রভাবশালী এই ব্যক্তির বিরুদ্ধে এলাকায়র কেউ মুখ খোলার সাহস নেই। এব্যাপারে কথা বলার জন্য চুল্লীর মালিককে পাওয়া যায়নি। তবে এক পথচারী জানায়-যশোর জেলার এক ভদ্র মানুষ না কি ওই চুল্লির ভাটা কিনে নিয়েছেন বলে তিনি শুনেছেন। এছাড়া কলারোয়া উপজেলার মোয়াজ্জেম হোসেনের হাওয়া ইট ভাটার পাশে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির আরো ৮ চুল্লী চালু রয়েছে বলে জানা গেছে। এদিকে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক সরদার
শরিফুল ইসলাম কলারোয়ায় দুই স্থানে কাঠ পুড়িয়ে কয়লা তৈরির সত্যতা স্বীকার করে বলেন, এদের বিরুদ্ধে কারণ দর্শানোর নোটিশ দেওয়া সত্বেও চুল্লী চালু রাখা হয়েছে। লিখিতভাবে ম্যাজিস্ট্রেট চেয়ে না পাওয়ার কারণে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ বিলম্বিত হচ্ছে।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
সব মন্তব্য
No Comments