ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি॥ শুক্রবার ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে স্বেচ্ছাসেবকলীগের নেতাসহ তিন জনের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে মানববন্ধন করেছে এলাকাবাসী। সকাল ১০টায় উপজেলার বুধন্তি ইউনিয়নের গরু গোপাট সড়কে আয়োজিত মানববন্ধনে এলাকার নারী-পুরুষসহ প্রায় শতাধিক মানুষ অংশ নেয়। মানববন্ধনে এলাকার ব্যবসায়ী মোহাম্মদ আনোয়ার খান, মাদ্রাসার শিক্ষক মোনায়েম খান, সালিশকারক হাজী ইউসুফ মিয়া বলেন, বিএনপির নেতৃত্বে দেশে যখন ব্যাপক ভাংচুর, অগ্নি সন্ত্রাস, অরাজকতা চলছিল তা রোধ করার জন্য বিজয়নগর থানা পুলিশের অভিযানে বেশ কয়েকটি মামলা হয়। আর এসব মামলায় সাক্ষী হয়েছিলেন বুধন্তি ইউনিয়নের স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সাধারন সম্পাদক মোঃ মনির মিয়া। মামলার সাক্ষী হওয়ায় বুধন্তি ইউনিয়নের যুবদলের সাধারন সম্পাদক মিজানের নেতৃত্বে একটি পক্ষ তাকে ঘায়েল করার জন্য বিভিন্ন সময় মিথ্যা মামলা দিয়ে হয়রানির চেষ্টা চালাচ্ছে। যা মিথ্যা ও উদ্দেশ্য প্রনোদিত। সরকারী বিরোধীদের চক্রান্তের প্রতিহিংসার শিকার মনির মিয়া। মিথ্যা মামলাগুলো সুষ্ঠু তদন্ত করার দাবি জানানো হয় মানববন্ধন থেকে।
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: "মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ কবির হোসেন সরদার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।পা ...
সব মন্তব্য
No Comments