শরীফুল ইসলাম, জাককানইবি প্রতিনিধি: স্বাধীনতা ও জাতীয় দিবস, পবিত্র শব-ই-কদর, জুমাতুল বিদা ও পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে এই চার উৎসবকে সামনে রেখে মোট ১৬ দিনের ছুটিতে যাচ্ছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়।
উপাচার্যের অনুমতিক্রমে, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মিজানুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ বিষয়ে জানা যায়। উক্ত বিজ্ঞপ্তিতে বলা হয়, 'বিশ্ববিদ্যালয়ের ২০২৫ সালের ক্যালেন্ডারে নির্ধারিত ছুটির তালিকা অনুযায়ী স্বাধীনতা ও জাতীয় দিবস, পবিত্র শব-ই-কদর, জুমাতুল বিদা ও পবিত্র ঈদ-উল ফিতর উপলক্ষ্যে আগামী ২৩/০৩/২০২৫ তারিখ হতে ০৭/০৪/২০২৫ তারিখ পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস বন্ধ থাকবে।
২৩/০৩/২০২৫ তারিখ থেকে ০৩/০৪/২০২৫ তারিখ পর্যন্ত অফিস বন্ধ থাকবে। তবে ছুটিকালীন নিরাপত্তা প্রহরী ও জরুরি সার্ভিসের আওতায় কর্মরত কর্মীবৃন্দ যথারীতি দায়িত্ব পালন করবেন। এবং বিভিন্ন দপ্তর/বিভাগের অফিস সহায়ক হিসেবে কর্মরত নিরাপত্তা প্রহরীদেরকে সহকারী রেজিস্টার (সিকিউরিটি)-এর অধীনে নিরাপত্তার দায়িত্ব পালন করতে নির্দেশক্রমে অনুরোধ করা হলো।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments