ডেস্ক রিপোর্ট: কালিদাসের ২৫ তম শো "থিয়েটার '৫২" আগামী ১৭ ফেব্রুয়ারি, শুক্রবার, ২০২২ ইং 'বাংলাদেশ শিল্পকলা একাডেমী'র 'স্টুডিও থিয়েটার হলে', সন্ধ্যা ৭টায় মঞ্চায়ন করতে যাচ্ছে “কালিদাস” নাটকের ২৫ তম প্রদর্শনী। নাটকটির রচনায় অপূর্ব কুমার কুন্ডু এবং নির্দেশনা দিয়েছেন জয়িতা মহলানবীশ। নাটক “কালিদাস” "থিয়েটার '৫২" দলের ৫ম প্রযোজনা। নাটকটির কাহিনী মহাকবি কালিদাসের জীবনকে আশ্রয় করে। মহামূর্খামির পরিচয় দিয়ে যে কালিদাস নিজের বসা ডালের গোড়া কাটে, পাঠশালা থেকে বিতাড়িত হয় সেই কালিদাসই খাদের কিনারা থেকে ঘুরে মহাকবি হয়ে রচনা করেন মহাকাব্য রঘুবংশ, কুমারসম্ভব, নাটক অভিজ্ঞান শকুন্তলাসহ অসংখ্য গীতিনাট্য। কালিদাসের জীবনে ধিক্কার, তাচ্ছিল্য প্রভৃতি ভৎসনার পাশাপাশি কীভাবে একের পর এক কাব্যসম্ভার রচনা করলেন এবং তার পরিণত বেলায় স্ত্রী বিদ্যাবতীকে সসম্মানে ফিরিয়ে দিলেন তা নিয়েই নাটক কালিদাস। নাটক রচনা প্রসঙ্গে নাট্যকার অপূর্ব কুমার কুন্ডু বলেন, কালিদাসের প্রকাশিত রচনাসমগ্র যতটা এবং যেভাবে সহজে পাওয়া যায়, সেই অনুপাতে কালিদাসের জীবনী সেভাবে পাওয়া যায় না। তবে কালিদাস নাটকে দর্শক কালিদাসের যাপিত জীবন ও সাহিত্য জীবন উভয়ই প্রাণবন্তভাবে পাবে বলেই বিশ্বাস। কালিদাস নাটকের নির্দেশক জয়িতা মহলানবীশ বলেন, মহাকবি কালিদাসের জীবন নির্ভর, তরুন ও নবীন অভিনেতাদের অভিনীত সংলাপ প্রধান নাটকটি দর্শকদের সামনে নিয়ে আসতে পেরে আনন্দিত আমি। 'কালিদাস' নাটকের মূল চরিত্র কালিদাস চরিত্রে অভিনয় করছেন মোঃ নজরুল ইসলাম। এছাড়া বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন আদিব মজলিস খান রুদ্র রায় অপু, কৃষ্ণ সরকার, মোঃ রবিউল ইসলাম , বনানী সাহা, ধ্রুবানী মাহবুব,ওমর আব্দুল্লাহ তাসিন, মোঃ শিবলী সাদিক ও অপূর্ব রায়। নাটকটির পোষাক পরিকল্পনায় আছেন সুরভী রায়। সংগীত পরিকল্পনায় আছেন রবিউল ইসলাম শশী, সহযোগিতায় আছেন মোঃ কাওসার সরকার রাহাত, সংগীত প্রক্ষেপন করেছেন মোহাম্মদ নাদিম হাসান। সেট ও প্রপস করেছেন মো: নজরুল ইসলাম। আলোক পরিকল্পনায় রয়েছেন মিজানুর রহমান। কোরিওগ্রাফি করেছেন মো: সৈকত আহমেদ। ফোল্ডার,পোস্টার, সুভ্যেনির ডিজাইন করেছেন ধ্রুব এষ।
অনিক রায়, ফরিদপুর অফিস: দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এ লোকজ উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। বর্ণাঢ্য এ আয়োজন ...
স্টাফ রিপোর্টার: টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসে জোড়া জয় পেয়ে ইতিহাস গড়লেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রাইস। একই রাতে দুটি ভিন্ন শোয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে ...
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
সব মন্তব্য
No Comments