আনিছ আহমেদ শেরপুর প্রতিনিধি: শেরপুরের শ্রীবরদীতে বৈদ্যুতিক পাখার সংযোগ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শহিজল ওরফে ডালি (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। ২৩ জুলাই শনিবার সকালে উপজেলার তাতিহাটী ইউনিয়নের চককাউরিয়া গ্রামে এ ঘটনা ঘটে।শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেছেন। ডালি ওই গ্রামের মৃত ছৈয়দুর রহমানের ছেলে।
নিহতের পরিবারের সদসদের বরাত দিয়ে ওসি জানান, শনিবার সকালে ডালি তার নিজের ঘরে বৈদ্যুতিক পাখার সংযোগ দিতে যান। এসময় বিদ্যুতের তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে পড়েন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনলে দায়িত্বরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।
শ্রীবরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. জান্নাতুল নাইম ডালিয়া জানান, রোগী হাসপাতালে আনার আগেই মারা গেছে।
মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মিড ডে মিলের আওতায় সরবরাহ করা প্যাকেটজাত দুধ পান করে অসুস্থ হয়ে পড়েছে ৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৩৪ জন শিক্ষার্থী। পেটে ব্যথা, পেট ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : বরিশালের বাকেরগঞ্জ উপজেলার চাঞ্চল্যকর সুমন সিকদারকে (৩২) প্রকাশ্যে কুপিয়ে ও পিটিয়ে হত্যার ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে নিহতের পরিবার।এ ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুর শহরের পুরাতন কালীবাড়ী এলাকার ২ নম্বর উত্তর কালীবাড়ী মন্দিরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। শনিবার গভীর রাতে মন্দিরের তালা কেটে কষ্টিপাথরের কালীমূর্তি, স্বর্ণালংকার, রূপার স ...
মোঃ রায়হান উদ্দিন,বেনাপোল প্রতিনিধি: রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে যশোরের শার্শা উপজেলা আওয়ামী যুবলীগের সাধারণ সম্পাদক সোহরাবকে গ্রেপ্তার করেছে পুলিশ।শনিবার (১৯ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে গোপন সংবাদের ভ ...
সব মন্তব্য
No Comments