স্টাফ রিপোর্টার: এশিয়ান গেমসে নারীদের ক্রিকেটে বাংলাদেশের গ্রাফটা আরও নিচে নামল। ২০১০ ও ২০১৪ সালে টানা দুই আসরে ফাইনালে উঠে রুপা জেতা দলটি এবার ব্রোঞ্জ পদকের লড়াইটিও জিততে পারল না। জাপানের আইচিতে চলমান ২০তম এশিয়ান গেমসে পাকিস্তানের কাছে ৩১ রানে হেরে চতুর্থ হয়ে টুর্নামেন্ট শেষ করেছে নিগার সুলতানা জ্যোতির দল।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) আইচি প্রিফেকচারের কোরোগি স্পোর্টস পার্কে তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেটে ১৪৫ রানের লড়াকু পুঁজি পায় তারা। জবাবে বাংলাদেশ ২০ ওভারে ৭ উইকেটে ১১৪ রানের বেশি করতে পারেনি।
রান তাড়ায় শুরু থেকেই চাপে ছিল বাংলাদেশ। পাওয়ার প্লেতেই টপ অর্ডারের তিন উইকেট হারায়। প্রথম ১০ ওভারে আসে মাত্র ৪৩ রান। দিলারা আক্তার ৪ বলে ১২ রান করে কিছুটা ঝলক দেখালেও অন্যরা ব্যর্থ হন। এরপর অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ও শারমিন আক্তার সুপ্তা জুটি গড়ে প্রতিরোধের চেষ্টা করেন। কিন্তু ধীরগতির ব্যাটিংয়ে ম্যাচ হাত থেকে বেরিয়ে যায়। জ্যোতি ৩০ বলে ২৫ রান করে আউট হন। শারমিন ৪৫ বলে ৪৬ রানে অপরাজিত থাকেন। শেষ ১০ ওভারে বাংলাদেশের প্রয়োজন ছিল ১০৩ রান, যা শেষ পর্যন্ত নাগালের বাইরেই থেকে যায়।
এর আগে ব্যাটিংয়ে পাকিস্তান শুরুটা দুর্দান্ত করে। পাওয়ার প্লেতে কোনো উইকেট না হারিয়ে ৪৪ রান তোলে তারা। তবে মাঝে বাংলাদেশের বোলাররা দারুণভাবে ঘুরে দাঁড়ায়। মাত্র ২৩ রানের মধ্যে ৫ উইকেট তুলে নিয়ে পাকিস্তানকে ১০০ রানের আগেই আটকে দেওয়ার সম্ভাবনা তৈরি করেছিল বাংলাদেশ।
কিন্তু শেষ দিকে ম্যাচের চিত্র বদলে দেন আলিয়া রিয়াজ ও অধিনায়ক ফাতিমা সানা। ষষ্ঠ ও সপ্তম উইকেটে জুটি গড়ে তারা বাংলাদেশের বোলারদের ওপর চড়াও হন। আলিয়া ২২ বলে ২৫ রান করেন। ফাতিমা ৩০ বলে ৪৫ রানের ইনিংস খেলে দলকে ১৪৫ রানের লড়াকু সংগ্রহ এনে দেন। সেই রানই শেষ পর্যন্ত জয়ের জন্য যথেষ্ট প্রমাণিত হয়।
উল্লেখ্য, ২০২২ সালের হাংজু এশিয়ান গেমসে এই পাকিস্তানকে ৫ উইকেটে হারিয়েই ব্রোঞ্জ জিতেছিল বাংলাদেশ। এবার সেই পদকও ধরে রাখা গেল না। এর আগে সেমিফাইনালে ভারতের কাছে ১৯৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে গিয়ে হেরে স্বর্ণের লড়াই থেকে ছিটকে গিয়েছিল বাংলাদেশ।
এই ম্যাচটি টি-টোয়েন্টি ফরম্যাটে বাংলাদেশের অধিনায়ক হিসেবে নিগার সুলতানা জ্যোতির শেষ ম্যাচ। এশিয়ান গেমস শুরুর আগেই বিসিবি সভাপতি ও নারী উইংকে ইমেইল করে টি-টোয়েন্টি অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছিলেন তিনি। ২০২২ সাল থেকে টি-টোয়েন্টি দলের নেতৃত্ব দেওয়া জ্যোতি ১৩২ টি-টোয়েন্টির মধ্যে ৮০ ম্যাচে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন। তবে ওয়ানডে অধিনায়ক হিসেবে দায়িত্ব চালিয়ে যাবেন তিনি। নিজের ব্যাটিং ও উইকেটকিপিংয়ে আরও বেশি মনোযোগ দিতেই এই সিদ্ধান্ত বলে জানিয়েছেন জ্যোতি।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন এনেছে বিসিবি। মোহাম্মদ আশরাফুলকে এই দায়িত্ব থেকে সরিয়ে নতুন ভূমিকায় দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আপাতত জ ...
পঞ্চগড় প্রতিনিধি:ক্রীড়াঙ্গনের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনা এবং তরুণ প্রজন্মকে খেলাধুলায় উদ্বুদ্ধ করতে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন পানিসম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব ফরহাদ হোসেন আজাদ। তিনি ...
স্টাফ রিপোর্টার: সংযুক্ত আরব আমিরাতে ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটা মোটেও ভালো কাটেনি বাংলাদেশের। জিম্বাবুয়ে ও আফগানিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছেন তাওহীদ হৃদয়রা। ওয়ানডের সেই হতাশা ভুলে এবার টেস্ ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : মাত্র নয় বছর বয়সে ফুটবল মাঠে নিজের প্রতিভা তুলে ধরে ইংল্যান্ডের ক্লাব ফুটবলে অনূর্ধ্ব-৯ দলে খেলার সুযোগ পেয়েছে বরিশালের গৌরনদীর সন্তান জায়েদ ইসলাম সাবিদ। সে (সাবিদ) ইংল্যান্ ...
সব মন্তব্য
No Comments