সিংড়া( নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়া প্রেসক্লাবের উদ্যোগে সাহিত্য আসর ও সাহিত্য বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
নবীণ প্রবীণ কবি ও লেখকদের অংশ গ্রহনে শনিবার(৮ জুলাই) বেলা ১১ টায় সিংড়া প্রেসক্লাব কমপ্লেক্স ভবনে এ সাহিত্য আসর ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সাহিত্য আসরে অন্যান্যদের মধ্যে স্বরচিত কবিতা পাঠ করেন কবি প্রকৌশলী আহমেদ রফিক, কবি মোঃ আবুল হোসেন, কবি রিক্তা বানু, বাবুল হাসান বকুল, কাওছার আহমেদ, জুয়েল প্রামাণিক, বাদশা শাকিল এসজি প্রমূখ।
কবিতা পাঠ শেষে সিংড়া প্রেসক্লাবের সভাপতি মোল্লা মোঃ এমরান আলী রানার সভাপতিত্বে ও সিংড়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক সৌরভ সোহরাবের সঞ্চালনায় সাহিত্য বিষয়ে তুলে ধরে আলোচনা সভায় বক্তব্য দেন, সিংড়া উপজেলা প্রকৌশলী আহমেদ রফিক, দৈনিক ইনকিলাব পত্রিকার সিংড়া উপজেলা প্রতিনিধি ও সিংড়া প্রেসক্লাবের নির্বাহী সদস্য মোঃ আনোয়ার হোসেন আলী রাজ, সিংড়া প্রেসক্লাবের অর্থ সম্পাদক শহিদুল ইসলাম সুইট সহ অন্যরা।
বক্তারা বলেন, বর্তমান সময়ে সাহিত্য চর্চা অনেকটাই কমে গেছে। সাহিত্য চর্চা নতুন প্রজম্মের কাছে পৌছাতে হবে। নিয়মিত সাহিত্য আসর করে এই সংস্কৃতি সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। কারন সাহিত্য সমাজের দর্পণ। সাহিত্য মানুষকে শুদ্ধ হতে শিখায় এবং সমাজের পরির্বতন ঘটায়।
বিনোদন ডেস্ক : ইউনিফর্ম থেকে ক্যামেরার সামনে, সেখান থেকে কলম আর এবার কর্পোরেট দুনিয়া—হাসান মাসুদের পেশাজীবন যেন একের পর এক বাঁক নেওয়া গল্প। বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেছিলেন। এরপর সাংবাদিকত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এ লোকজ উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। বর্ণাঢ্য এ আয়োজন ...
স্টাফ রিপোর্টার: টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসে জোড়া জয় পেয়ে ইতিহাস গড়লেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রাইস। একই রাতে দুটি ভিন্ন শোয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে ...
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
সব মন্তব্য
No Comments