ডেস্ক রিপোর্ট: অমর একুশে গ্রন্থমেলায় কবি প্রকাশনী থেকে এসেছে কবি সৌম্য সালেকের নতুন কবিতাগ্রন্থ: ‘শিরঃপীড়া ও অন্যান্য সংবেদ’। এটি কবির পঞ্চম কবিতাগ্রন্থ, যার প্রচ্ছদচিত্র এঁকেছেন বরেণ্য চিত্রশিল্পী হাসেম খান। বইটির মূল্য রাখা হয়েছে ১৫০ টাকা। অমর একুশে গ্রন্থমেলায় বইটি পাওয়া যাচ্ছে কবি প্রকাশনীর ২০৭-২০৮ নম্বর স্টলে।
শিরঃপীড়া ও অন্যান্য সংবেদ’ সম্পর্কে কবি বলেন, “নাগরিক জীবনে আমরা নানাবিধ সংকট, সংগ্রাম ও সম্ভাবনার ভেতর দিয়ে অগ্রসর হই। যা আমাদের শিরঃপীড়ার কারণ; এতে প্রতিনিয়ত আমরা পীড়িত, ব্যথিত ও বিহ্বল। আবার কিছু অনুভূতি আছে আমাদের সংবেদনশীলতাকে গভীরভাবে ছুঁয়ে যায়, আকর্ষণ করে। যাপিত জীবনের এই দ্বিবিধ সংক্রমের গ্রন্থনা, ‘শিরঃপীড়া ও অন্যান্য সংবেদ।’ আমার পর্যবেক্ষন, দেখা ও প্রকাশের এই প্রয়াস কবিতা পাঠকদের যদি কিঞ্চিতও ছুঁয়ে যায় তাতেই পরম আনন্দ।”
কবি সৌম্য সালেকের আরও কয়েকটি বই গ্রন্থমেলায় পাওয়া যাচ্ছে, তার মধ্যে সময় প্রকাশনের ৩০ নম্বর প্যাভিলিয়নে রয়েছে কবিতাগ্রন্থ ‘পাতাঝরার অর্কেস্ট্রা’ এবং প্রবন্ধের বই ‘শব্দ চিত্র মত ও মতবাদ’। ভ্রমণগ্রন্থ ‘মোমের পুতুল মমির দেশে’ পাওয়া যাচ্ছে প্রসিদ্ধ পাবলিশার্সের ৩৪২-৩৪৩ নং স্টলে; ‘ঊষা ও গামিনি’ কাব্যগ্রন্থটি পাওয়া যাচ্ছে দেশজ প্রকাশনের ৩৪১ নং স্টলে এবং ‘পার্কবেঞ্চের কবিতা’ পাওয়া যাচ্ছে কবি প্রকাশনীর ২০৭-২০৮ নম্বর স্টলে। বই হোক আমাদের নিত্যদিনের সঙ্গী।
অনিক রায়, ফরিদপুর অফিস: দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এ লোকজ উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। বর্ণাঢ্য এ আয়োজন ...
স্টাফ রিপোর্টার: টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসে জোড়া জয় পেয়ে ইতিহাস গড়লেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রাইস। একই রাতে দুটি ভিন্ন শোয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে ...
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
ডেস্ক রিপোর্ট: বর্তমান প্রজন্মের শ্রোতাপ্রিয় কণ্ঠশিল্পী সৈয়দ অমি আবারও হাজির হলেন নতুন গান ও মিউজিক ভিডিও নিয়ে। এবার তার সঙ্গে দ্বৈত কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন তরুণ প্রজন্মের আরেক জনপ্রিয় গায়িকা আয়েশা মৌস ...
সব মন্তব্য
No Comments