জুলফিকার আলী, কলারোয়া প্রতিনিধি: কলারোয়ায় প্রাণি চিকিৎসকদের নিয়ে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮অক্টোবর) সকালে রেনেটা কোম্পানীর উদ্যোগে কলারোয়া পৌরসভার হলরুমে ওই সভা অনুষ্ঠিত হয়। সভার শুরুতে উপজেলা প্রাণি চিকিৎসক সমিতির উপদেষ্টা আব্দুল ওহাব এর সভাপতিত্বে কর্মশালায়
প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে বক্তব্য দেন-কলারোয়া পৌরসভার মেয়র মাস্টার মনিরুজ্জামান বুলবুল। এছাড়া অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত থেকে প্রাণি চিকিৎসকদের প্রশিক্ষণ প্রদান করেন-রেনেটা কোম্পানীর খুলনার ডেপুটি ম্যানেজার সেলন্স একেএম ফজলুল হক, কলারোয়া প্রাণীসম্পদ অফিসের ডা: অশোক কুমার, পিএম ডা: সঞ্জয় কুমার শীল, সাতক্ষীরা প্রতিনিধি মিজানুর রহমান, কলারোয়া উপজেলা প্রতিনিধি আজাদ খান, উপজেলা প্রাণি চিকিৎসক সমিতির সভাপতি ইউনুচ আলী, সাধারণ সম্পাদক আলী হোসেন, পল্লী চিকিৎসক মাসুদ রানা সহ উপজেলা বিভিন্ন ইউনিয়নের ৪০জন পল্লী চিকিৎসকগণ। প্রশিক্ষণ শেষে প্রত্যেক প্রাণি চিকিৎসককে বিনা মূল্যে একটি করে ব্যাগ ও প্যাড কলম দেয়া হয়।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ...
সাতক্ষীরাপ্রতিনিধি: সাতক্ষীরায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে পৌরসভা কর্তৃপক্ষ। দীর্ঘদিনের অবৈধ দখল উচ্ছেদে নড়েচড়ে বসেছে পৌর প্রশাসন। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জেল ...
আহাছানুল মতিন নান্নু (দিনাজপুর) বোচাগঞ্জ: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে কমিটির অনুমোদন ছাড়াই কয়েক লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ পুড়িয়ে মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘট ...
সব মন্তব্য
No Comments