সৈয়দ রাসেল আহমদ, সিলেট অফিস: সিলেটে বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও মাত্র ৬ ঘণ্টার টানা বৃষ্টিতে ফের তলিয়ে গেছে নগরী। এতে চরম বিপাকে পড়েছে মানুষজন। বিশেষ করে নিচু এলাকার বাসিন্দারা চরম দুর্ভোগের মধ্যে পড়েছেন। অনেকের বাসা-বাড়িতে হাঁটু থেকে কোমর সমান পানি উঠে গেছে।
রোববার রাত ১টা থেকে শুরু হওয়া টানা বর্ষণে নগরীর বেশ কয়েকটি এলাকা পানিতে তলিয়ে গেছে।
সরেজমিনে দেখা গেছে, নগরীর, সোবহানীঘাট, উপশহর, তালতলা, জামতলা, শেখঘাট, ঘাসিটুলা, বেতের বাজার, শামীমাবাদ, বাগবাড়ি, ছড়ারপাড়, মাছুদিঘীরপার, তোপখানা, কাজির বাজার, যতপুর, তেররতন, কালিঘাট, চালিবন্দর, মাছিমপুর, পায়রা, শেখঘাট, মেন্দিবাগ, কলাপাড়া মজুমদার পাড়া লালদীঘির পাড় সহ অধিকাংশ এলাকা পানিতে তলিয়ে গেছে। টানা বৃষ্টিপাতে উজানের ঢলে সুরমা নদীর পানি উপচে নগরীতে প্রবেশ করায় এ পরিস্থিতির সৃষ্টি হয়েছে।
সিলেট আবহাওয়া অফিস জানিয়েছে, রোববার সকাল ৬টা থেকে সোমবার সকাল ৬টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সিলেটে ২২৬ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ২৪ ঘণ্টার মধ্যে রোববার রাত ১২টা পর্যন্ত বৃষ্টিপাত হওয়ার খবর পাওয়া যায়নি। রাত ১২টার পর থেকে শুরু হয় বৃষ্টিপাত।
এদিকে মধ্যরাতে বাসাবাড়িতে পানি প্রবেশ করায় চরম বিপাকে পড়েন নগরীর বাসিন্দারা। অনেকেই নিরাপদ আশ্রয়ে গেলেও ঘরের আসবাবপত্রসহ জিনিস রক্ষা করতে পারেননি। এতে বেশ ক্ষতিগ্রস্ত হয়েছেন নগরবাসী।
নগরীর শামীমাবাদ এলাকার বাসিন্দা জাহিদুল হক বলেন, মধ্যরাতে বাসার মধ্যে পানি ঢুকে পড়ে। এতে ঘরের সকল আসবাবপত্র ডুবে যায়। খাটের ওপর বসে সারারাত কাটাতে হয়েছে।
সিলেট আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ শাহ মো. সজীব হোসেন বলেন, সিলেটে গত ২৪ ঘণ্টায় ২২৬ দশমিক ৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আজ সোমবারও বৃষ্টিপাতের আভাস রয়েছে।
গত কয়েকদিনের টানা বৃষ্টিপাত ও উজানের ঢলে সৃষ্ট বন্যায় সিলেটের নিম্নাঞ্চল প্লাবিত অবস্থায় রয়েছে। তবে বৃষ্টিপাত না হওয়ায় গত দুইদিন থেকে নদনদীর পানি কিছুটা কমতে শুরু করে। যার ফলে সার্বিক পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে ছিল। তবে রোববার রাত থেকে বৃষ্টিপাতের কারণে ফের পানিতে তলিয়ে যায় নতুন নতুন এলাকা।
সিলেট জেলা প্রশাসনের তথ্যমতে, বন্যায় সিলেট সিটি করপোরেশনের ৯টি ওয়ার্ডসহ ৬৮ ওয়ার্ড প্লাবিত হয়েছে। এতে ৭ শতাধিক গ্রাম পানিতে তলিয়ে গেছে। রোববার পর্যন্ত বন্যা আক্রান্ত মানুষের সংখ্যা ছিল ৬ লাখেরও বেশি।
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ কবির হোসেন সরদার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।পা ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ ভূমি সেবায় স্বচ্ছতা, সাহসী পদক্ষেপ ও আন্তরিকতার মাধ্যমে মাত্র এক বছরের কর্মকালেই উজিরপুরবাসীর আস্থা অর্জন করেছেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মহেশ্বর মণ্ডল। ভূমি সংক্রান্ত ...
বগুড়া অফিস: বগুড়ার সান্তাহার জংশনের কাছে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। সোমবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা ৪৩ মিনিটের দিকে সান্তাহার রেলগেট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এতে কোনো হ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলায় গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতাকে কেন্দ্র করে ছাত্রীদের ওপর হামলা ও অশোভন আচরণের মারাত্মক অভিযোগ উঠেছে। এ ঘটনার বিচার ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্র ...
সব মন্তব্য
No Comments