বকশীগঞ্জ প্রতিনিধি: পেশাগত দায়িত্ব ছিল মানুষের নিরাপত্তা নিশ্চিত করা, কিন্তু গ্রাম পুলিশের পোশাকের আড়ালে গোপনে চালিয়ে যাচ্ছিলেন মাদকের ব্যবসা। এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে জামালপুরের বকশীগঞ্জে।
শুক্রবার (১১ জুলাই) দিবাগত মধ্যরাতে বকশীগঞ্জ পৌরসভার মালিরচর মন্ডলপাড়ায় অভিযান চালিয়ে ২০ পিস ইয়াবা ও ১৫ গ্রাম হিরোইনসহ এক গ্রাম পুলিশ সদস্যকে আটক করেছে যৌথ বাহিনী।
আটক ব্যক্তির নাম শ্রী রঙ্গিলা রবিদাস (৩৫)। তিনি বকশীগঞ্জ সদর ইউনিয়ন পরিষদে গ্রাম পুলিশ হিসেবে নিয়োজিত ছিলেন। তার পিতার নাম শ্রী হরিয়া দাস।
গোপন সংবাদের ভিত্তিতে যৌথ বাহিনীর সদস্যরা রঙ্গিলা রবিদাসের মালিকানাধীন একটি কীটনাশক বিক্রয় কেন্দ্রে অভিযান চালায়। দোকানটি আসলে ছিল মাদকের গোপন ঘাঁটি। সেখান থেকেই উদ্ধার করা হয় ইয়াবা ও হিরোইন।
ঘটনার পরপরই তাকে জামালপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তর করা হয়।
বিষয়টি নিশ্চিত করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল হালিম রাজ বলেন, “আটক রঙ্গিলা রবিদাসের বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে। গ্রাম পুলিশের মতো দায়িত্বশীল পদে থেকে এমন অপরাধ দুঃখজনক ও নিন্দনীয়।”
এ ঘটনায় বকশীগঞ্জ জুড়ে নিন্দার ঝড় বইছে। এলাকাবাসীর দাবি, শুধু রঙ্গিলা নয়—এই চক্রের সঙ্গে জড়িত অন্যদেরও খুঁজে বের করে কঠোর শাস্তির আওতায় আনা হোক।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments