পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: বাস মালিক ও শ্রমিক পক্ষের সমঝোতায় রাজশাহী-ঢাকা রুটে বাস চলাচল শুরু হয়েছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) বিকেল ৩টা থেকে বাস চলাচল শুরু হয়েছে বলে নিশ্চিত করেছেন উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম হেলাল। ফলে তিন দিন পর রাজশাহী বিভাগের তিন জেলার দূরপাল্লার বাস চলাচল শুরু হলো।
জানা গেছে, গেল ২৬ সেপ্টেম্বর সকাল থেকে রাজশাহী, চাঁপাইনবাবগঞ্জ ও নাটোর থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধের ঘোষণা দেয় মালিকপক্ষ। হঠাৎ বাস বন্ধের এমন সিদ্ধান্তে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। তিন দিন পরে বাস চলাচল শুরু হলো। এর ফলে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নাটোর, ঢাকা, চট্টগ্রাম, সিলেট এবং কক্সবাজার রুটে চলাচলকারী দেশ ট্রাভেলস, ন্যাশনাল ট্রাভেলস, গ্রামীণ ট্রাভেলস, হানিফ, হানিফ কেটিসি পরিবহন চলাচল বন্ধ ছিল। এ সময়ে শুধুমাত্র চলাচল করছিল একতা ট্রান্সপোর্ট ও লোকাল বাস।
এর আগে বেতন বাড়ানোর দাবিতে গেল ৮ ও ৯ সেপ্টেম্বর কর্মবিরতি পালন করেছিলেন শ্রমিকরা। সে সময় মালিকদের বেতন বাড়ানোর আশ্বাসে কাজে ফেরে শ্রমিকরা। দাবি পূরণ না হওয়ায় শ্রমিকরা সোমবার (২২ সেপ্টেম্বর) কর্মবিরতির ডাক দেয়।
এ বিষয়ে উত্তরবঙ্গ বাস মালিক সমিতির মহাসচিব নজরুল ইসলাম হেলাল বলেন, দুই পক্ষের (বাস মালিক ও শ্রমিক) সমঝোতায় আপাতত বাস চলাচল শুরু হচ্ছে। এ নিয়ে ঢাকার গাবতলীতে বসা হয়েছিল। বিস্তারিত পরে জানানো হবে।
সুজয় ঘোষ, নড়াইলঃ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের আয়োজনে নড়াইলে ভোক্তা অধিকার সংক্ষণ আইন-২০০৯ বিষয়ক এক সচেতনতামূলক সভা এবং ছাত্র-ছাত্রীদের মাঝে ফলজ ও বনজ বৃক্ষের চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সভ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধিঃ শেরপুরের সীমান্তবর্তী গারো পাহাড়ে মাদক কারবারিদের দৌরাত্ম্য নিয়ে একের পর এক অভিযোগ উঠলেও থামছে না মাদক পাচার। বরং মাদক পাচারের তথ্য সংগ্রহে সাংবাদিকদের প্রবেশ ঠেকাতে এবার ...
স্টাফ রিপোর্টার: সংগীতশিল্পী ও গবেষক এস এম শামীম আকতার দীর্ঘ সময় ধরে বাংলাদেশের প্রান্তিক ও ক্ষুদ্র নৃগোষ্ঠীর বিলুপ্তপ্রায় লৌকিক সংস্কৃতি, ঐতিহ্য এবং সংগীত রক্ষায় মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছেন। তিনি বাংল ...
বেনাপোল প্রতিনিধি: যশোরের বেনাপোল স্থলবন্দরে পণ্য লোড করার সময় দুর্ঘটনায় আক্তারুল ইসলাম (৫০) নামে এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।রোববার (৩০ আগস্ট) বিকেল সাড়ে ...
সব মন্তব্য
No Comments