গ্রাহকদের সতর্ক করল মন্ত্রণালয়
ডেস্ক রিপোর্ট:'বাংলাদেশ ট্রাভেল এজেন্সি নিবন্ধন ও নিয়ন্ত্রণ আইন ২০১৩' অনুযায়ী দেশে ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনার জন্য নির্ধারিত কর্তৃপক্ষ কর্তৃক নিবন্ধিত হওয়া বাধ্যতামূলক। বর্তমানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে এই নিবন্ধন ও নবায়ন প্রক্রিয়া www.regtravelagency.gov.bd অনলাইনে সম্পন্ন হয়।
সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে কিছু প্রতিষ্ঠান নিবন্ধন ব্যতিরেকে অথবা নিবন্ধনের মেয়াদ উত্তীর্ণ হওয়ার পরও অবৈধভাবে ট্রাভেল এজেন্সি ব্যবসা পরিচালনা করছে এবং সম্মানিত গ্রাহকগণ বিভিন্ন ধরনের আর্থিক প্রতারণা ও হয়রানির শিকার হচ্ছেন। এসব অনিবন্ধিত বা মেয়াদোত্তীর্ণ এজেন্সি কর্তৃক ব্যবসা পরিচালনা আইনত দণ্ডনীয়। এ সংক্রান্ত কোনো তথ্য বা অভিযোগ পাওয়া গেলে দায়ী ব্যক্তি বা প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় ভ্রমণ নিশ্চিত করতে গ্রাহকদের স্বার্থ রক্ষায় নিম্নবর্ণিত নির্দেশনাগুলো অনুসরণ করার জন্য সংশ্লিষ্ট সকল এয়ারলাইন্স, সর্বসাধারণ এবং সম্মানিত সকল গ্রাহককে বিশেষভাবে অনুরোধ করা হলো:
নিবন্ধন যাচাই: যে কোনো ট্রাভেল এজেন্সি থেকে টিকিট ক্রয় বা ট্যুর প্যাকেজ বুকিং দেওয়ার আগে উক্ত প্রতিষ্ঠান নিবন্ধিত কি না এবং নিবন্ধনের মেয়াদ আছে কি না, তা ট্রাভেল এজেন্সি ম্যানেজমেন্ট সিস্টেম www.regtravelagency.gov.bd এর এজেন্সির তথ্য যাচাই বক্স থেকে যাচাই করে নিতে হবে।
আর্থিক লেনদেনে সতর্কতা: অনিবন্ধিত বা মেয়াদোত্তীর্ণ প্রতিষ্ঠানের সাথে আকাশপথে ভ্রমণ বা ট্যুর সংক্রান্ত কোনো প্রকার আর্থিক লেনদেন ও সেবা গ্রহণ করা যাবে না।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
সব মন্তব্য
No Comments