জুলফিকার আলী,কলারোয়া(সাতক্ষীরা)প্রতিনিধিঃ কলারোয়া প্রেসক্লাবের পক্ষ থেকে ক্লাবের আজীবন সদস্য, অর্থ ইন্টারন্যাশনাল’র সত্ত্বাধিকারী বিশিষ্ঠ সমাজসেবক মশিউর রহমানকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে। শনিবার (১২নভেম্বর)
সকাল ১১টায় প্রেসক্লাবের অস্থায়ী কার্যালয়ে (মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন) অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি সংবর্ধিত মো. মশিউর রহমানকে ফুলেল শুভেচ্ছা ও স্মারক সম্মান প্রদান করা হয়। বক্তব্যে তিনি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন ও সমাজ উন্নয়নে লেখণীর মাধ্যমে বাস্তব চিত্রটি তুলে ধরার আহবান জানান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি শিক্ষক দীপক শেঠ। সংবর্ধনা কমিটির আহবায়ক প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক শেখ জুলফিকারুজ্জামান জিল্লুর পরিচালনায় অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন-ক্লাবের সহ সভাপতি প্রভাষক সাইফুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক রাশেদুল হাসান
কামরুল, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান আসাদ, দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম লিটন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক নাজমুল হোসেন, সদস্য তরিকুল ইসলাম, আজমল হোসেন বাবু, সাংবাদিক ফারুক হোসেন, আ.রহমান, তরিকুল ইসলাম, সমাজসেবক আমিনুর রহমান, সাদ উল্লাহ, চান্দুড়িয়া সীমান্ত সম্প্রীতি সংঘর সভাপতি কুদ্দুস হোসেন, কর্মকর্তা লিমন হোসেন, শান্ত, ইজাজ, আরিফসহ প্রেসক্লাবের শুভাকাঙ্খীবৃন্দ।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
সব মন্তব্য
No Comments