স্টাফ রিপোর্টার: ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটে স্বাক্ষর করেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন। আজ বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ ভবনে রাষ্ট্রপতির কার্যালয়ে তিনি অর্থ বিল, ২০২৬-এ অনুমোদন দেন।
এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত মন্ত্রিসভার বিশেষ বৈঠকে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার প্রস্তাবিত বাজেট অনুমোদন দেওয়া হয়। মন্ত্রিসভার অনুমোদনের পর আনুষ্ঠানিক প্রক্রিয়ার অংশ হিসেবে বাজেট সংসদে উপস্থাপনের আগে রাষ্ট্রপতির স্বাক্ষর নেওয়া হয়। সংবিধান অনুযায়ী, অর্থ বিলে রাষ্ট্রপতির সম্মতি ছাড়া তা সংসদে উত্থাপন করা যায় না।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, রাষ্ট্রপতির স্বাক্ষরের পর এখন বাজেট সংসদে উপস্থাপনে আর কোনো আইনি বাধা নেই। আজ বিকেল ৩টায় অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের মূল বাজেট ও ২০২৫-২৬ অর্থবছরের সম্পূরক বাজেট একসঙ্গে উপস্থাপন করবেন।
এটি প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বিএনপি সরকারের সংসদে প্রথম বাজেট। এর আগে অন্তর্বর্তী সরকারের সময়ে জাতীয় সংসদ না থাকায় উপদেষ্টা পরিষদের অনুমোদন ও রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বাজেট কার্যকর করা হয়েছিল। জুলাই অভ্যুত্থানের পর পরিবর্তিত বাস্তবতায় সংসদের বাইরে গত ২ জুন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বাজেট প্রস্তাব টেলিভিশন ও বেতারে উপস্থাপন করেছিলেন।
রাষ্ট্রপতির স্বাক্ষরের পর সংসদ সচিবালয় বাজেট উপস্থাপনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে। আজ বিকেলের অধিবেশনে অর্থমন্ত্রী প্রথমে অর্থ বিল, ২০২৬ উত্থাপনের অনুমতি চাইবেন এবং অনুমতি পাওয়ার পর বিলটি উপস্থাপন করবেন। এরপরই তিনি বাজেট বক্তৃতা শুরু করবেন।
নতুন সরকারের প্রথম বাজেট হিসেবে এতে অর্থনৈতিক পুনরুদ্ধার, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, কর্মসংস্থান সৃষ্টি ও সামাজিক নিরাপত্তা সম্প্রসারণে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে অর্থ মন্ত্রণালয় সূত্র জানিয়েছে।
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
স্টাফ রিপোর্টার: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়; প্রতিরক্ষা মন্ত্রণালয়; সরকারি প্রতিষ্ঠান এবং জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত এই চারটি সংসদীয় স্থায়ী কমিটি গঠন করা হয়েছে।ব ...
সব মন্তব্য
No Comments