ডেস্ক রিপোর্ট: পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইন্সটিটিউটে উপমহাদেশের প্রখ্যাত চলচ্চিত্রনির্মাতা মৃণাল সেনের জন্ম শতবার্ষিকী উদযাপন শুরু হচ্ছে আগামীকাল শুক্রবার (২৬ মার্চ )। পান্থপথের দৃক পাঠ ভবনের ২য় তলায়, বিকেল ৫টায় পাঠশালার ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগ দুই দিনব্যাপী এ অনুষ্ঠানের আয়োজন করেছে।
মৃণাল সেনের নির্মিত চলচ্চিত্র প্রদর্শনী এবং তার বর্ণাঢ্য কর্মজীবন নিয়ে বিস্তৃত আলোচনার মাধ্যমে এ অনুষ্ঠানের কর্মসূচি সাজানো হয়েছে। একইসঙ্গে এ অনুষ্ঠানের মাধ্যমে যাত্রা শুরু করবে ‘পাঠশালা ফিল্ম ক্লাব’। পাঠশালার ফিল্ম অ্যান্ড টেলিভিশন বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে এ ফিল্ম ক্লাব গঠন করা হবে। যারা চলচ্চিত্রনির্মাণ, চলচ্চিত্র প্রদর্শনী ও উৎসব, চলচ্চিত্র ব্যক্তিত্বদের নিয়ে নানা ধরনের কর্মসূচির মাধ্যমে দেশীয় চলচ্চিত্রের উন্নয়নের লক্ষ্যে কাজ করবে।
অনুষ্ঠানের প্রথম দিনে মৃণাল সেনের জীবন ও কর্ম নিয়ে আলোচনা করবেন প্রখ্যাত চলচ্চিত্র সমালোচক ও লেখক মাহমুদুল হোসেন। উদ্বোধনী অনুষ্ঠানে পাঠশালা সাউথ এশিয়ান মিডিয়া ইন্সটিটিউটের অধ্যক্ষ খ ম হারূন ও চলচ্চিত্রনির্মাতা ও শিক্ষক এন রাশেদ চৌধুরীসহ অন্যান্যরা আলোচনায় অংশগ্রহন করবেন। এরপর সন্ধ্যা ৬টায় প্রদর্শিত হবে মৃণাল সেনের নির্মিত চলচ্চিত্র ভুবন সোম (১৯৬৯)।
দ্বিতীয় দিনের অনুষ্ঠান শনিবার সকাল ১১টায় মৃণাল সেনের নির্মিত চলচ্চিত্র পদাতিক (১৯৭৩) প্রদর্শনের মাধ্যমে শুরু হবে। দুপুর ১টায় পাঠশালা ফিল্ম ক্লাব গঠন করা হবে। দুপুর ৩টায় মৃণাল সেন ও তার চলচ্চিত্রের ওপর একটি মাস্টার ক্লাস নেবেন প্রখ্যাত চলচ্চিত্র সমালোচক ও শিক্ষক মইনুদ্দীন খালেদ। মুক্ত আলোচনার পর ৫টা ৪৫ মিনিটে মৃণাল সেনের আকালের সন্ধানে (১৯৮২) প্রদর্শনের মাধ্যমে দুই দিনব্যাপী এ অনুষ্ঠান শেষ হবে।
বিনোদন ডেস্ক : ইউনিফর্ম থেকে ক্যামেরার সামনে, সেখান থেকে কলম আর এবার কর্পোরেট দুনিয়া—হাসান মাসুদের পেশাজীবন যেন একের পর এক বাঁক নেওয়া গল্প। বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেছিলেন। এরপর সাংবাদিকত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এ লোকজ উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। বর্ণাঢ্য এ আয়োজন ...
স্টাফ রিপোর্টার: টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসে জোড়া জয় পেয়ে ইতিহাস গড়লেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রাইস। একই রাতে দুটি ভিন্ন শোয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে ...
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
সব মন্তব্য
No Comments