বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশের (SUB) ভাইস চ্যান্সেলর (ভিসি) হিসেবে সরকারিভাবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মোঃ আখতার হোসেন খান।
প্রফেসর ড. মোঃ আখতার হোসেন খান ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের গ্রেড-১ পদমর্যাদার একজন অবসরপ্রাপ্ত অধ্যাপক। তিনি চট্টগ্রাম জেলার রাঙ্গুনিয়া উপজেলায় জন্মগ্রহণ করেন। শিক্ষা জীবনের শুরুতে তিনি কুমিল্লার মুরাদনগর উচ্চবিদ্যালয় থেকে এসএসসি এবং চট্টগ্রাম সরকারি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা বিজ্ঞান বিভাগে ভর্তি হন এবং সেখান থেকে প্রথম শ্রেণিতে অনার্স এবং প্রথম শ্রেণিতে প্রথম স্থানসহ মাস্টার্স ডিগ্রি অর্জন করেন।
উচ্চশিক্ষার জন্য তিনি যুক্তরাষ্ট্রের কানসাস স্টেট ইউনিভার্সিটিতে গমন করেন, যেখানে তিনি পিএইচডি ও পোস্ট-ডক্টরাল ফেলোশিপ সম্পন্ন করেন। সেখানে অধ্যয়নকালে তিনি নীল ও ফ্লোরেন্স ই. মোরহাউস গ্র্যাজুয়েট স্কলারশিপ, রস্কো এলিস জুনিয়র গ্র্যাজুয়েট স্কলারশিপসহ একাধিক আন্তর্জাতিক স্কলারশিপ অর্জন করেন। পাশাপাশি তিনি কানসাস স্টেট ইউনিভার্সিটির ছাত্র সংসদের গ্র্যাজুয়েট সিনেটর, আন্তর্জাতিক সমন্বয় পরিষদের ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ স্টুডেন্ট অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং ইসলামিক সেন্টার অব ম্যানহাটন-এর প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন।
দেশে ফিরে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সহকারী অধ্যাপক হিসেবে যোগ দেন এবং ২০১৭ সালে গ্রেড-১ পদে অধ্যাপক হিসেবে পদোন্নতি লাভ করেন। তিনি মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের চেয়ারম্যান, জীববিজ্ঞান অনুষদের ডিন এবং আমর একুশে হলের প্রভোস্ট হিসেবে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য এবং টানা দুই মেয়াদে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির (DUTA) সহ-সভাপতি হিসেবে নির্বাচিত হন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments