স্টাফ রিপোর্টার: এসএসসি-২০২৬ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের গুজব ছড়িয়ে অনলাইনে প্রতারণার অভিযোগে চারজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ-এর কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট (সিটিটিসি)।
গ্রেফতারকৃতরা হলেন মো. সিফাত আহমেদ সজিব (২২), মো. সালমান (২২), মো. মেছবাউল আলম মাহিন (১৯) এবং মো. মহিদুজ্জামান মুন্না (১৯)।
পুলিশ জানায়, গত ২০ এপ্রিল সোশ্যাল মিডিয়া পর্যবেক্ষণের সময় “এসএসসি-২০২৬ প্রশ্নপত্র ফাঁস গ্রুপ” নামে একটি ফেসবুক পেজ থেকে সন্দেহজনক কার্যক্রমের তথ্য পাওয়া যায়। পরে প্রযুক্তিগত বিশ্লেষণের ভিত্তিতে একই দিন রাতে ঢাকার আশুলিয়া এলাকায় অভিযান চালিয়ে সিফাত আহমেদ সজিবকে গ্রেফতার করা হয়।
তার দেওয়া তথ্যের ভিত্তিতে ২৩ এপ্রিল বগুড়ার ধুনট এলাকা থেকে সালমান এবং দিনাজপুরের নবাবগঞ্জ এলাকা থেকে মাহিনকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে ২৪ এপ্রিল সিরাজগঞ্জের তাড়াশ এলাকা থেকে মুন্নাকেও আটক করা হয়।
তদন্ত সংশ্লিষ্টরা জানান, গ্রেফতারকৃতদের ব্যবহৃত মোবাইল ফোনে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত প্রতারণামূলক কার্যক্রমের প্রমাণ পাওয়া গেছে। এসব ডিভাইস জব্দ করা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, তারা অবৈধভাবে অর্থ উপার্জনের উদ্দেশ্যে ভুয়া প্রশ্নপত্র সরবরাহের প্রলোভন দেখিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে প্রতারণার চেষ্টা করছিল। পাশাপাশি গুজব ছড়িয়ে পরীক্ষার পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টাও চালানো হয়।
এ ঘটনায় রাজধানীর রমনা মডেল থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। সংশ্লিষ্ট অন্যদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এন এম নাসিরুদ্দিন, উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স), জানান—এ ধরনের প্রতারণার বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে এবং জনসাধারণকে গুজবে বিভ্রান্ত না হওয়ার আহ্বান জানান।
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
সব মন্তব্য
No Comments