স্টাফ রিপোর্টার: বাংলাদেশ শিল্পকলা একাডেমি এবং রাশিয়ান হাউজ ইন ঢাকা-এর যৌথ আয়োজনে ২ মে ২০২৫ সকাল ১০টা থেকে বেলা ১২টা পর্যন্ত জাতীয় নাট্যশালায় অনুষ্ঠিত হলো ক্লাসিক্যাল মিউজিকের মাস্টার ক্লাস। ‘মাস্টার ক্লাস বাই দ্যা মিউজিশিয়ানস রাইজিং স্টারস অফ দি চাইকোভস্কি মস্কো স্টেট কনজারভেটর’ শিরোনামে এই প্রশিক্ষণে রাশিয়া থেকে আগত তিন উদীয়মান সংগীতজ্ঞ স্তানিস্লাভ চের্নুখিন, কারিনা খোভালুগ এবং মিখাইল লগিনোভ প্রশিক্ষক হিসেবে ছিলেন। প্রশিক্ষণার্থী হিসেবে বাংলাদেশের বেশ কয়েকজন তরুণ শিল্পী অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রধান সমন্বয়কারী হিসেবে ছিলেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির প্রশিক্ষণ বিভাগের পরিচালক এ এফ এম নুরুর রহমান এবং নির্বাহী হিসেবে ছিলেন প্রশিক্ষণ বিভাগের ইন্সট্রাকটর (সংগীত) মোনালীন আজাদ।
এই কর্মশালার মধ্যে দিয়ে বাংলাদেশ ও রাশিয়ার সাংস্কৃতিক বিনিময়ের ধারা অব্যহতরূপে প্রতিভাত হলো। তাছাড়া দুই দেশের ক্লাসিক্যাল মিউজিক অঙ্গণের তরুণ ও উদিয়মান শিল্পীদের পারস্পরিক সম্পর্কের ভবিষ্যতের দ্বার উন্মোচিত হলো।
বিনোদন ডেস্ক : ইউনিফর্ম থেকে ক্যামেরার সামনে, সেখান থেকে কলম আর এবার কর্পোরেট দুনিয়া—হাসান মাসুদের পেশাজীবন যেন একের পর এক বাঁক নেওয়া গল্প। বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেছিলেন। এরপর সাংবাদিকত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এ লোকজ উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। বর্ণাঢ্য এ আয়োজন ...
স্টাফ রিপোর্টার: টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসে জোড়া জয় পেয়ে ইতিহাস গড়লেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রাইস। একই রাতে দুটি ভিন্ন শোয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে ...
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
সব মন্তব্য
No Comments