স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ২৫ কার্যদিবস শেষে বৃহস্পতিবার রাত ৯টায় সমাপ্ত হয়েছে। গত ১২ মার্চ শুরু হওয়া এ অধিবেশনকে সংসদীয় কার্যক্রমের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হিসেবে উল্লেখ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
সমাপনী দিনে বিকালের অধিবেশনে স্পিকার এবং সকালের অধিবেশনে ডেপুটি স্পিকার কায়সার কামাল সভাপতিত্ব করেন। সমাপনী বক্তব্যে স্পিকার বলেন, অধিবেশন সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ায় তিনি আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং সংসদ সদস্যদের সক্রিয় অংশগ্রহণ ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।
তিনি উল্লেখ করেন, দীর্ঘ ১৮ বছর পর অনুষ্ঠিত জাতীয় নির্বাচনের মাধ্যমে গঠিত এই সংসদের প্রথম অধিবেশন বিশেষ গুরুত্ব বহন করে। গণতন্ত্রকে শক্তিশালী করা, আইনের শাসন প্রতিষ্ঠা, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার লক্ষ্যে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।
স্পিকার বলেন, এবারের অধিবেশনে মোট ২৫টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে। এতে ১৩৩টি অধ্যাদেশ উপস্থাপন করা হয় এবং সেগুলোর মধ্যে ৯৪টি বিল পাস হয়েছে। পাশাপাশি ৫টি স্থায়ী কমিটি ও ২টি বিশেষ কমিটি গঠন করা হয়েছে। বিভিন্ন বিধিতে প্রাপ্ত নোটিশের ওপর আলোচনা সংসদীয় কার্যক্রমকে আরও গতিশীল করেছে বলেও তিনি উল্লেখ করেন।
প্রধানমন্ত্রী তারেক রহমান-এর নেতৃত্বের প্রশংসা করে স্পিকার বলেন, আন্তর্জাতিক অঙ্গনে তার স্বীকৃতি দেশের জন্য গর্বের বিষয়। একইসঙ্গে বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান-এর সংসদে গঠনমূলক ভূমিকার কথাও তুলে ধরেন তিনি।
অধিবেশন চলাকালে সংসদ সদস্যরা প্রধানমন্ত্রীর কাছে ৯৩টি প্রশ্ন উত্থাপন করেন, যার মধ্যে ৩৫টির উত্তর প্রদান করা হয়েছে। এছাড়া বিভিন্ন মন্ত্রণালয়ের জন্য ২,৫০৯টি প্রশ্নের নোটিশ জমা পড়ে এবং ১,৭৭৮টির উত্তর দেওয়া হয়।
স্পিকার আরও জানান, এ সংসদে ২২০ জন নতুন সদস্য প্রথমবারের মতো দায়িত্ব পালন করছেন। তবুও তাদের গঠনমূলক আলোচনা ও সহনশীল আচরণ সংসদ পরিচালনায় ইতিবাচক প্রভাব ফেলেছে।
সমাপনী বক্তব্যে তিনি সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরে বলেন, প্রতিটি পরিবারের জন্য ‘ফ্যামিলি কার্ড’ এবং কৃষকদের জন্য ‘কৃষক কার্ড’ চালুর পাশাপাশি খাল খনন ও পুনঃখননের মাধ্যমে জলাবদ্ধতা নিরসন, সেচব্যবস্থা উন্নয়ন এবং কৃষি উৎপাদন বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া অতীতের মানবতাবিরোধী অপরাধের বিচার, বিচার বিভাগের স্বাধীনতা এবং আইনের শাসন সুসংহত করার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন স্পিকার। তিনি আশা প্রকাশ করেন, ত্রয়োদশ জাতীয় সংসদ দেশের উন্নয়ন, গণতন্ত্রের বিকাশ এবং জনগণের কল্যাণে কার্যকর ভূমিকা রাখবে।
স্টাফ রিপোর্টার: চলতি বছরেই দেশের ৪১ লাখ পরিবারকে ফ্যামিলি কার্ড দেওয়া হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শুক্রবার (১১ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারম্যানের কার্যা ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল এমপির নেতৃত্বে পাঁচ সদস্যের সংসদীয় প্রতিনিধিদল ৬৯তম কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে আজ দিবাগত রাতে ঢাকা ত্যাগ ...
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
সব মন্তব্য
No Comments