সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা প্রাচীরে ধাক্কা খেয়ে মোঃ শরিফুল ইসলাম (১৯) নামে এক মোটরসাইকেল চালকের মৃত্যু হয়েছে। শনিবার বিকালে পৌরএলাকার খড়িবিলা নূরানী ক্যাডেট মাদ্রাসার পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শরিফুল রইচপুর গ্রামের মোঃ বিল্লাল হোসেন ছেলে।
স্থানীয়রা জানায়, বিকালে, শরিফুল ব্যক্তিগত প্রয়োজনে এক প্রতিবেশীর বন্ধুর মোটরসাইকেল নিয়ে, তিন বন্ধু সাতক্ষীরা শহরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে খড়িবিলা নূরানী ক্যাডেট মাদ্রাসা পাশে পৌছালে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে থাকা প্রাচীরের সাথে ধাক্কা খেয়ে গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে সাতক্ষীরা মেডিকেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন।
ঘটনা সত্যতা নিশ্চিত করে ইটাগাছ পুলিশ ফাঁড়ি উপ-পুলিশ পরিদর্শক সাইদুজ্জামান বলেন ঘটনাস্থলে ফাঁড়ির পুলিশ উপস্থিত হয়ে আইনগত কার্যক্রম সম্পন্ন করছে।
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের বোয়ালমারীতে ‘সর্বহারা পার্টির’ সদস্য পরিচয়ে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ছয় শিক্ষককে ফোন করে চাঁদা দাবি ও পরিবারসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই প্রতিষ্ঠান ...
সব মন্তব্য
No Comments