সিলেট অফিস: হবিগঞ্জের বাহুবলে ঢাকা সিলেট মহাসড়কের পৃথক ৪টি স্থানে বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক ও হেলপার এবং নারী শিশু সহ ২০ জন আহত হয়েছে।
শুক্রবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৬ টার দিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের চলিতাতলা এলাকায় ও মহাসড়কের বাগানবাড়ি এলাকায় এ ঘটনা ঘটেছে ।
স্থানীয় সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৬ টার দিকে একটি কাভার্ড ভ্যান ঢাকার দিকে যাচ্ছিলো, এসময় সিলেট গ্রামী যাত্রীবাহী বাসের সাথে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।
এসময় কাভার্ড ভ্যানের চালক-হেলপার ও বাস চালক সহ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়। তার একটু পর-ই দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। সেখানেও চালক ও হেলপার আহত হয়েছেন। এদিকে উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের বাগানবাড়ি ও ফায়ার সার্ভিসের সামনে পৃথক দুটি স্থানে ট্রাক ও বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে চালক ও হেলপারসহ কয়েকজন যাত্রী গুরুতর আহত হয়েছেন।
এসময় বাস ও ট্রাকে আটকা পড়া চালক ও হেলপারকে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার করে। এ অবস্থায় ঢাকা সিলেট মহাসড়কে যানচলাচল বন্ধ হয়ে যায়। প্রায় ৫ ঘণ্টা মহাসড়ক বন্ধ থাকার পর সকাল ১১ টার দিকে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ গাড়িগুলো রাস্তা থেকে সড়িয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।
এ বিষয়ে জানতে চাইলে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ এটিএম মাহমুদুল হাসান, দুর্ঘটনায় কবলিত গাড়িগুলো আমাদের হেফাজতে রয়েছে, কোথাও কেউ মারা যায়নি।
এ বিষয়ে বাহুবল মডেল থানার অফিসার ইনচার্জ মো. জাহিদুল ইসলাম জানান, মহাসড়কের বাগানবাড়ি, ফায়ার সার্ভিসের সামনে এবং চলিতাতলা সংলগ্ন এলাকায় দুর্ঘটনার কারণে মহাসড়কে চলাচল বন্ধ হয়ে যায়।পরে থানা পুলিশ, ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের প্রচেষ্টায় গাড়িগুলো সরিয়ে নিলে যানচলাচল স্বাভাবিক হয়।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments