স্টাফ রিপোর্টার: ঢাকা-৯ আসনের বেশিরভাগ কেন্দ্রে সকাল থেকেই ভোটার উপস্থিতি ছিলো চোখে পড়ার মতো। নারী-পুরুষ ভোটারদের সঙ্গে তরুণ ভোটার উপস্থিতিও বেশ। এই আসনের বিএনপি মনোনীত প্রার্থী হাবিবুর রশীদ হাবিব মাদারটেক আব্দুল আজিজ স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ভোট দিয়েছেন। সকাল নয়টার দিকে বাসার কাছাকাছি এই কেন্দ্রে এসে অন্যদের মতো লাইনে দাঁড়িয়ে ভোট দেন হাবিব।
সরেজমিন দেখা গেছে, ভোট দিতে এসে প্রথমে হাবিবুর রশীদ হাবিব লাইনে দাঁড়ানোর পর সামনে থাকা ভোটাররা তাকে লাইন ছেড়ে ভোট দিতে যাওয়ার জন্য অনুরোধ করেন। তবে তিনি স্বাভাবিক নিয়মে ভোট দিতে স্বাচ্ছন্দবোধ করেন বলে জানান।
মুগদা-মান্ডা-বাসাবো ও খিলগাঁও এলাকার একাংশ নিয়ে গঠিত ঢাকা-৯ আসন। এখানে বিএনপির প্রার্থীর বাইরে এনসিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী লড়ছেন। তবে স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা এই আসনের আলোচিত প্রার্থী।
তবে তাসনিম জারা এই আসনের ভোটার নন। তিনি ঢাকা-১১ আসনের ভোটার।
ভোট প্রদান শেষে হাবিবুর রশীদ হাবিব সাংবাদিকদের বলেন, ১৭বছর পর মানুষ ভোট দেয়ার সুযোগ পেয়ে খুশি। যে কারণে সকাল থেকে সব বয়সী মানুষ লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছে।
তিনি বলেন, জয় পরাজয় যাই হোক মানুষ যেন শান্তিপূর্ণভাবে ভোট দিকে পারে সেটাই আমাদের প্রত্যাশা।
রংপুর অফিস: লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্রবেশদ্বারে দীর্ঘদিন ধরে থাকা ‘শহীদ মোফাজ্জল হোসেন তোরণ’-এর নাম পরিবর্তন করে বর্তমানে শুধু ‘শহীদ তোরণ’ লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০২৪ সাল ...
স্টাফ রিপোর্টার: মাত্র ২৫ দিনে সংস্কারকাজ শেষ করে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসিসি) নিজস্ব অর্থায়নে ও তত্ত্বাবধানে ব্রিজটির ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় চিকিৎসকের অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার এবং মারধর ও প্রাণনাশের হুমকির মুখে পড়ার অভিযোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি (ENT) বহির্বি ...
নেত্রকোণা প্রতিনিধি: রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই প্রকৃতিতে আপনাআপনি জন্ম নেওয়া অচাষকৃত শাকসবজির পুষ্টি ও ঔষধিগুণ সম্পর্কে সচেতনতা তৈরিতে নেত্রকোণায় ব্যতিক্রমী প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ...
সব মন্তব্য
No Comments