অনিক রায়,ফরিদপুর অফিস: বাংলা সাহিত্যের অমর স্রষ্টা, পল্লীজীবনের অনন্য কথক কবি জসীম উদ্দিনের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ফরিদপুরে অনুষ্ঠিত হয়েছে ‘মৃত্যুঞ্জয়ী জসিম উদ্দিন’ গ্রন্থের বর্ণাঢ্য প্রকাশনা উৎসব।
আজ ২ এপ্রিল (বৃহস্পতিবার) বিকালে ফরিদপুর জেলা শিশু একাডেমি মিলনায়তনে জেলা প্রশাসন ও জসিম ফাউন্ডেশন, ফরিদপুরের যৌথ উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন ফরিদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান মোল্যা।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা (মন্ত্রীর পদমর্যাদা) জনপ্রশাসন মন্ত্রণালয়ের মোঃ ইসমাইল জবিউল্লাহ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য মোঃ শহিদুল ইসলাম বাবুল, পুলিশ সুপার মোঃ নজরুল ইসলাম (পিপিএম), জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ এবং সিভিল সার্জন ডা. হাসান মাহমুদ।
এছাড়াও উপস্থিত ছিলেন জসিম ফাউন্ডেশনের সভাপতি, সাংবাদিক ও সাহিত্যিক মফিজ ইমাম মিলন এবং বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর আব্দুস সামাদসহ নানা শ্রেণি-পেশার বিশিষ্টজন উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা পল্লীকবি জসীম উদ্দিনের জীবন ও সাহিত্যকর্মের গভীরতা তুলে ধরেন। তাঁরা বলেন, জসীম উদ্দিন কেবল ফরিদপুরের গর্ব নন, তিনি বাঙালির আত্মপরিচয়ের এক অবিচ্ছেদ্য অংশ। তাঁর কবিতা ও গদ্যে গ্রামীণ বাংলার জীবনচিত্র, মানবিকতা ও সংস্কৃতির যে নিবিড় রূপ ফুটে উঠেছে, তা বাংলা সাহিত্যকে বিশ্বমঞ্চে এক অনন্য মর্যাদায় অধিষ্ঠিত করেছে।
এ সময় কবির জীবন ও কর্মভিত্তিক ‘মৃত্যুঞ্জয়ী জসিম উদ্দিন’ শীর্ষক গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়। গ্রন্থটি কবির সাহিত্যকীর্তির বহুমাত্রিক বিশ্লেষণ ও স্মৃতিচারণায় সমৃদ্ধ, যা গবেষক ও সাহিত্যপ্রেমীদের জন্য মূল্যবান সংযোজন হিসেবে বিবেচিত হবে। উপস্থিত অতিথিরা গ্রন্থটির প্রাসঙ্গিকতা ও মান নিয়ে আশাবাদ ব্যক্ত করেন। পাশাপাশি অনুষ্ঠানে আগত সুধীজনেরা কবির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং তাঁর সাহিত্যকে নতুন করে আবিষ্কারের আহ্বান জানান।
অনুষ্ঠানের শেষ পর্বে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনা, যেখানে কবির রচনা অবলম্বনে সংগীত, আবৃত্তি ও নৃত্য পরিবেশিত হয়। পরে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রাণবন্ত এ আয়োজনের মধ্য দিয়ে দিনব্যাপী অনুষ্ঠানটি এক অনন্য আবহে সম্পন্ন হয়, যা উপস্থিত সকলের মনে দীর্ঘস্থায়ী ছাপ রেখে যায়।
লুতুব আলি, কলকাতা: প্রকৃতি প্রেমিক সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিবস পালন করল পশ্চিমবঙ্গ সাহিত্য মঞ্চ। আজ কলকাতার শিয়ালদহর কৃষ্ণপদ ঘোষ মেমোরিয়াল হলে আয়োজিত অনুষ্ঠানে কথাসাহিত্যিকের সা ...
ডেস্ক রিপোর্ট: নাচের উপর উচ্চতর প্রশিক্ষণ ও সাংস্কৃতিক আদান প্রদানে অংশগ্রহণের জন্য ফ্রান্সের জিয়ান লরিনজেট অফ জ্যাজ ড্যান্স কোম্পানির আমন্ত্রণ পেয়েছেন বাংলাদেশি নৃত্যশিল্পী, কোরিওগ্রাফার ও নির্দেশ ...
স্টাফ রিপোর্টার: গণতান্ত্রিক সাংস্কৃতিক ঐক্যের উদ্যোগে আগামী ১১ই সেপ্টেম্বর লেখক, শিল্পী ও সংস্কৃতিকর্মীদের জাতীয় কনভেনশন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এই জাতীয় পর্যায়ের উদ্যোগের পটভূমি ও উদ্দেশ্য তুলে ধরত ...
স্টাফ রিপোর্টার: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দেশে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো ব্যতিক্রমী সাংস্কৃতিক আয়োজন ‘মূকাভিনয়ে নজরুল’।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকালে ঢাকার ধানমন্ ...
সব মন্তব্য
No Comments