খুলনা অফিস: নড়াইলের কালিয়ায় একটি উন্নত মানের স্নাইপার নাইট্রাে রাইফেল উদ্ধার করা হয়েছে। রবিবার ( ৮ জুন ) রাত সাড়ে ১১টা থেকে ভোর ৪টা পর্যন্ত কালিয়া উপজেলার পুরুলিয়া গ্রামে যৌথ বাহিনী অভিযান চালিয়ে সোহান মোল্লা (২৬) নামে এক শিক্ষার্থীর ঘর থেকে রাইফেলটি উদ্ধার করা হয়। তবে অভিযুক্ত সোহান খবর পেয়ে আগেই পালিয়েছে।
সোহান মোল্লা উপজেলার পারুলিয়া গ্রামের আবুল কালাম মোল্লার ছেলে। সে খুলনার একটি কলেজের শিক্ষার্থী বলে জানান অভিযুক্তের মা।
সেনা বাহিনী জানায়, টেলিস্কোপিক সাইট ও সাইলেন্সার যুক্ত ৪.৫ ক্যালিবারের স্নাইপার নাইট্রাে রাইফেলটি অবৈধভাবে ব্যবহার করে স্থানীয় বাসিন্দাদের হুমকির মুখে ফেলছিল অভিযুক্ত সোহান।
অভিযানে সেনার সদস্যরা আবুল কালাম মোল্লার বাড়িটি ঘিরে ফেলে এবং তল্লাশি চালিয়ে সোহানের ঘরের বিছানার নিচ থেকে রাইফেলটি উদ্ধার করে। অভিযানের খবর পেয়ে আগেই সোহান ও তার বাবা পালিয়ে যায়।
উদ্ধারকৃত স্নাইপার রাইট্রো রাইফেলটি কালিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করাছে সেনাবাহিনী।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments