রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২৯, মামলা ৬৪

প্রকাশ : 03 Sep 2026
রাজধানীতে ডিএমপির অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৪২৯, মামলা ৬৪

স্টাফ রিপোর্টার: রাজধানী ঢাকায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন অপরাধে ৬৪টি মামলা দায়ের করা হয়েছে। বুধবার ৩ সেপ্টেম্বর ২০২৬ ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিভিন্ন আলামত ও মাদকদ্রব্যসহ তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রমনা বিভাগ ২২ জন, লালবাগ বিভাগ ২২ জন, ওয়ারী বিভাগ ৩৯ জন, মতিঝিল বিভাগ ৬৬ জন, তেজগাঁও বিভাগ ৬২ জন, মিরপুর বিভাগ ১৪৪ জন, গুলশান বিভাগ ৩৫ জন, উত্তরা বিভাগ ৩৯ জন এবং গোয়েন্দা বিভাগ ২ জনকে গ্রেপ্তার করেছে।


অভিযানকালে ৮২২ পিস ইয়াবা, ১৯ কেজি ১৮৫ গ্রাম গাঁজা এবং ৮৮ বোতল এস্কাফ সিরাপ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে ডিএমপি। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

সম্পর্কিত খবর

;