মুহাম্মদ সাইফুল্লাহ, সাভার প্রতিনিধি: ঢাকার সাভার উপজেলার বলিয়ারপুরের উপর দিয়ে ঢাকা ইষ্ট-ওয়েষ্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ের (টার্নিং পয়েন্ট) করার বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করেছে বলিয়ারপুর এলাকাবাসী।
বৃহস্পতিবার (২৪ জুলাই) সন্ধ্যায় সাভারের বলিয়ারপুর বাসস্ট্যান্ডে ঢাকা-আরিচা মহাসড়কের একাংশ অবরোধ করে এই প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
এসময় স্থানীয় বিভিন্ন শ্রেণীপেশার নারী-পুরুষ ও শিশুসহ প্রায় হাজার হাজার মানুষ বিভিন্ন লেখা সংবলিত প্রতিবাদ স্লোগানের ফেষ্টুন হাতে নিয়ে প্রতিবাদ সভায় অংশ গ্রহণ করেন।
জানা গেছে, ঢাকা ইষ্ট-ওয়েষ্ট এলিভেটেড এক্সপ্রেসওয়ের টার্নিং পয়েন্টের জন্য বলিয়ারপুর গ্রামের বসবাসরত সকল বাড়ি-ঘর অধিগ্রহণ করার জন্য ভূমি মালিকদের নোটিশ দেওয়া হয়। তারই প্রতিবাদে এই প্রতিবাদ সভা করেন এলাকাবাসী।
প্রতিবাদ সভায় বলিয়ারপুরে স্থানীয় বাসিন্দারা বলেন, হাজার বছরের বাপ-দাদার বসতভিটা, মসজিদ, মন্দির, উপাসনালয়, শিক্ষা-প্রতিষ্ঠান, খেলার মাঠ ছেড়ে কোথাও যাবোনা। প্রয়োজনে শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এই ভিটা মাটি রক্ষা করবো। এ সময় বক্তব্য রাখেন,হাজী মোঃ জাহাঙ্গীর আলম,
আব্দুল্লাহ আবুল খায়ের -সংগঠনিক সম্পাদক সাভার উপজেলা বিএনপি সহ বেশ কিছু এলাকাবাসী।এলিভেটেড এক্সপ্রেসওয়ে কর্তৃপক্ষ মোহাম্মদ আশরাফুল আউয়াল সরকারের পক্ষ থেকে উপস্থিত হয়ে জনগণের দাবি যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করার দাবি জানান। এ সময় তিনি আরো বলেন, জনগণ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সে ব্যাপারে অবশ্যই পদক্ষেপ নেয়া হবে। মানববন্ধন শেষে এলাকাবাসী বিরাট একটি প্রতিবাদ মিছিল করেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments