সৈয়দ রাসেল আহমদ,সিলেট অফিস: সিলেটের জকিগঞ্জ উপজেলায় এক ব্যবসায়ীর বাড়িতে সংঘবদ্ধ ডাকাতদল হানা দিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুট করে নিয়েছে।
শনিবার রাত আনুমানিক ২টার দিকে উপজেলার সুন্দরারচক গ্রামের বাবুর বাজারের বিকাশ ও ফ্লেক্সিলোড ব্যবসায়ী মো. আব্দুল মুমিনের বাড়িতে এই ডাকাতির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, রাত ২টার দিকে বাড়ির পূর্ব পাশের ঘরের কেসিগেইটের তালা কেটে ভেতরে প্রবেশ করে ১০ থেকে ১২ জনের একদল ডাকাত। তারা প্রথমে ব্যবসায়ী মো. আব্দুল মুমিন ও তার স্ত্রীকে অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ফেলে। এরপর ঘরের আলমারি, ওয়ারড্রপ ও ড্রেসিং টেবিলের ড্রয়ার ভেঙে প্রায় ৫০ লক্ষ টাকার স্বর্ণালংকার, জামাকাপড়, মোবাইল ফোন ও নগদ ১১ লক্ষ ১২ হাজার টাকা লুট করে নিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে রাতেই জকিগঞ্জ থানার ওসি জহিরুল ইসলাম মুন্না ঘটনাস্থল পরিদর্শন করেন। তিনি জানান, ডাকাতির বিষয়ে আমরা খোঁজখবর নিচ্ছি। এখনো থানায় কোনো মামলা হয়নি, তবে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, ভয়াবহ এই ডাকাতির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তারা দ্রুত অপরাধীদের শনাক্ত করে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন।
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
অনিক রায়, ফরিদপুর অফিস: ফরিদপুরের বোয়ালমারীতে ‘সর্বহারা পার্টির’ সদস্য পরিচয়ে কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজের ছয় শিক্ষককে ফোন করে চাঁদা দাবি ও পরিবারসহ হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। একই প্রতিষ্ঠান ...
ডেস্ক রিপোর্ট: ঢাকা থেকে নিজ নির্বাচনী জেলা জয়পুরহাটে যাওয়ার পথে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য প্রতিমন্ত্রী আবুল বারীকে বহনকারী গাড়ি। এ সময় প্রতিমন্ত্রী ও তার সঙ্গে থাকা সহধর্মিণী ন ...
সব মন্তব্য
No Comments