পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মহিষালবাড়ী বাজার এলাকায় অপারেশন পরিচালনা করে সৎ ভাইয়ের বউকে ধর্ষণ মামলার পলাতক আসামী আরিফুজ্জামান আরিফকে (৩৪) গ্রেপ্তার করেছে র্যাব। সে উপজেলার সিএন্ডবি আচুয়া তালতলা এলাকার আরমান সরদারের ছেলে।
ঘটনা সূত্রে জানা যায়,আরিফ সম্পর্কে ভিকটিমের সৎ বড় ভাসুর অর্থাৎ তার স্বামীর সৎ বড় ভাই। বিবাদী ভিকটিমের ভাড়া বাসায় মাঝে মাঝে বেড়াতে আসত।
গত ৩১ আগস্ট সন্ধ্যা অনুমান সাড়ে ছয়টার দিকে রাজপাড়া থানাধীন বসুয়া আলীর মোড়ে ভিকটিমের ভাড়া বাসায় যায় আরিফ।
পরর্র্বতীতে ভিকটিমকে একা পেয়ে ভিকটিমের ২ বছর ৬ মাসের ছেলেকে হত্যার হুমকি দিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ধর্ষণ করে।এছাড়াও ঘটনার বিষয়ে কাউকে জানালে জানে মেরে ফেলবে বলে হুমকি প্রদান করে পালিয়ে যায়।
পরবর্তীতে ভিকটিমের স্বামী বাড়ীতে এসে ভিকটিমকে অসুস্থ্য অবস্থায় দেখে ঘটনার বিষয়ে জিজ্ঞাসা করলে ভিকটিম তার স্বামীকে বিষয়টি জানান। এরপর অটোরিক্সাযোগে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল(রামেকে) নিয়ে যাওয়া হয় ভিকটিমকে।উক্ত ঘটনা এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়।
পরবর্তীতে ভিকটিম নিজেই বাদী হয়ে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। পুলিশ ও অন্যান্য আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি র্যাব উক্ত ঘটনার ছায়া তদন্ত শুরু করে।
এরই ধারাবাহিকতায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিপিএসসি,র্যাব-৫ এর একটি দল অভিযান পরিচালনা করে রাজশাহী জেলার গোদাগাড়ী থানাধীন মহিষালবাড়ী এলাকা হতে আরিফকে গ্রেফতার করা হয়।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়া সদর ইউনিয়নের কাজলাহার গ্রামে ৩৩ হাজার ভোল্টেজের একটি উচ্চক্ষমতা সম্পন্ন বৈদ্যুতিক টাওয়ার সন্ধ্যা নদীতে বিলীন হওয়ার উপক্রম হয়েছে। উপজেলার শুভ ব্রিকস ...
ডেস্ক রিপোর্ট: কিশোরগঞ্জ জেলার কটিয়াদী উপজেলার মসূয়া ইউনিয়নের বৈরাগীরচর ঐতিহাসিক ও বৃহত্তম বৈরাগীরচর ঈদগাহ মাঠের কমিটি গঠন করা হয়েছে। শনিবার বিকেলে বৈরাগীরচর উচ্চ বিদ্যালয়ের হলরুমে আয়োজিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: দীর্ঘদিন থেকে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে বরিশালের গৌরনদী উপজেলার জনগুরুত্বপূর্ণ দুইটি সড়ক। সামান্য বৃষ্টিতে সড়ক দুটি কাঁদা-পানিতে একাকার হয়ে যানবাহনের পাশাপাশি জনসাধারণের পায় ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
সব মন্তব্য
No Comments