স্টাফ রিপোটার: জাতীয় শিশু কিশোর সংগঠন কেন্দ্রীয় খেলাঘর আসরের পক্ষ থেকে সর্বভারতীয় শিশু-কিশোর সংগঠন সবপেয়েছির আসরের ৬৪ তম আন্তর্জাতিক শিক্ষা শিবিরে অংশ নিতে যাওয়া ১৬ সদস্যের প্রতিনিধি দলকে বিদায় সংবর্ধনা জানিয়েছে খেলাঘর।
শুক্রবার রাজধানীর শান্তিনগরে সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আগামী প্রকাশনীর কর্ণধার ও খেলাঘর প্রেসিডিয়াম সদস্য ওসমান গনী। বক্তব্য রাখেন খেলাঘরের সাধারণ সম্পাদক প্রণয় সাহা, প্রেসিডিয়াম সদস্য শফিকুর রহমান শহীদ, সংগঠক ড. শাহাদাৎ হোসেন নিপু, অশোকেশ রায়, রাজন ভট্টাচার্য, অনিকেত আচার্য, ইকবাল চৌধুরী, মেঘলা, রফিকুজ্জামান নয়ন প্রমুখ।
ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলার মল্লারপুর উচ্চ বিদ্যালয়ে আগামী ২৪ ডিসেম্বর থেকে শুরু হওয়া ক্যাম্পটি শেষ হবে থেকে ৩০ ডিসেম্বর।
খেলাঘরের পক্ষে টিমের নেতৃত্ব দিবেন প্রেসিডিয়াম সদস্য হান্নান চৌধুরী। সহ-টিম লিডারের দায়িত্বে আছেন প্রবীর সাহা। টিম সদস্যদের মধ্যে রয়েছেন, গোবিন্দ বাগচি, সুজন মজুমদার, মুক্তা রানী ঠাকুর, শাহানা ফেরদৌসী লাকি, শামীম শিকদার, রুবায়েতুল ইসলাম প্রীতম, সুস্মিত সাইফ আহমেদ, শেখ তামিম মজিদ, কুলসুম আক্তার, অর্নামনি মজুমদার, এরিনা আক্তার, অবন্তিকা রায়, জেরিন তাসনিম রাইসা, চন্দ্রিমা বনিক। আগামী ২ জানুয়ারি তাদের দেশে ফেরার কথা রয়েছে। গতকাল শুক্রবার ভারতের উদ্দেশ্যে টিম সদস্যরা যাত্রা করেন।
বিনোদন ডেস্ক : ইউনিফর্ম থেকে ক্যামেরার সামনে, সেখান থেকে কলম আর এবার কর্পোরেট দুনিয়া—হাসান মাসুদের পেশাজীবন যেন একের পর এক বাঁক নেওয়া গল্প। বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেছিলেন। এরপর সাংবাদিকত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এ লোকজ উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। বর্ণাঢ্য এ আয়োজন ...
স্টাফ রিপোর্টার: টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসে জোড়া জয় পেয়ে ইতিহাস গড়লেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রাইস। একই রাতে দুটি ভিন্ন শোয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে ...
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
সব মন্তব্য
No Comments