ডেস্ক রিপোর্ট: রহস্যময়ী বুবলি! ঈদুল ফিতরে মুক্তির অপেক্ষায় থাকা পিনিক-এর নতুন পোস্টারে এক ভিন্নধর্মী রূপে দেখা গেছে শবনম বুবলি-কে। খাঁচা সহ এই লুকে রহস্যের ইঙ্গিত স্পষ্ট। এর আগে ফার্স্ট লুক পোস্টারে আদর আজাদ-কে দেখা গিয়েছিল বিশাল অস্ত্র ভাণ্ডারের সামনে। পিনিক-এর গল্পে রয়েছে অ্যাকশন, রোমান্স, সাসপেন্স, মিস্ট্রি এবং মনস্তাত্ত্বিক থ্রিলার।
“আমি অনেকদিন ধরে চাচ্ছিলাম এমন চরিত্রে অভিনয় করতে যা দেখে দর্শক চমকে উঠবে, পিনিকে আমার চরিত্র তেমনই” জানান বুবলি। নির্মাতা জাহিদ জুয়েল ছবিটি সম্পর্কে বলেন, "এটি দর্শকদের একটা "ঘোরের" জগতে নিয়ে যাবে।" ছবিটির প্রযোজক আশরাফ কিটো জানান, "আমাদের চলচ্চিত্র ইন্ডাস্ট্রিতে ঝড় তুলবে পিনিক।" চিত্রনাট্যকার আখিউজ্জামান মেনন বলেন, "এই গল্প বর্তমানের জনরা ব্লেন্ডিং সিনেমার চাহিদা পূরণ করবে।"
ছবিতে অভিনয় করেছেন আলী রাজ, ফজলুর রহমান বাবু, সমু চৌধুরী, আজাদ আবুল কালাম, শিমুল খান, মোমেনা চৌধুরী, নবাগত কেয়া আল জান্নাহ সহ অনেকে।
ছবিটি প্রযোজনা করছে ইউরো বাংলা। পরিবেশনা করছে এআর মুভি নেটওয়ার্ক। সহপ্রযোজনার দায়িত্বে আছে অথবা এন্টারটেইনমেন্ট।
কক্সবাজারে শ্যুট হওয়া এই ছবিতে এমন দৃশ্য আছে যা দর্শক আগে কখনো দেখেনি। এই ঈদে "পিনিক" হবে রূপালি পর্দার বড় চমক
বিনোদন ডেস্ক : ইউনিফর্ম থেকে ক্যামেরার সামনে, সেখান থেকে কলম আর এবার কর্পোরেট দুনিয়া—হাসান মাসুদের পেশাজীবন যেন একের পর এক বাঁক নেওয়া গল্প। বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেছিলেন। এরপর সাংবাদিকত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এ লোকজ উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। বর্ণাঢ্য এ আয়োজন ...
স্টাফ রিপোর্টার: টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসে জোড়া জয় পেয়ে ইতিহাস গড়লেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রাইস। একই রাতে দুটি ভিন্ন শোয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে ...
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
সব মন্তব্য
No Comments