সুমন আদিত্য, জামালপুর প্রতিনিধিঃ আসন্ন ঈদুল আজহা উপলক্ষে যাত্রীদের দুর্ভোগসহ নানান অভিযোগে যাত্রী সেজে জামালপুর রেলওয়ে জংশন স্টেশনে অভিযান পরিচালনা করেছে দুদক।
বুধবার (২৮ মে) সকাল ১০ টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত টানা সাড়ে ৪ ঘন্টা এই অভিযান পরিচালনা করে দুদক জামালপুর জেলা সমন্বিত কার্যালয়ের একটি টিম।
জামালপুর দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক জিহাদুল ইসলাম বলেন, সকাল ১০ টা থেকে যাত্রী সেজে তথ্য সংগ্রহের পর ১২টার দিকে অভিযানে নামি আমরা। এসময় স্টেশনের বুকিং কাউন্টারে অনিয়ম, দূর্নীতি এবং প্লাটফর্ম ও বিশ্রামাগারে ময়লা আবর্জনার বিষয়টি নজরে আসে। অভিযানের সকল তথ্য কমিশনে প্রেরনের পর প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।
অভিযানে জামালপুর দুদক সমন্বিত জেলা কার্যালয়ের উপ-সহকারী পরিচালক আতিউর রহমানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : সৌদি আরবে পবিত্র কাবা শরীফের সামনে দাঁড়িয়ে কাবা শরীফকে স্বাক্ষী রেখে বিএনপির রাজনীতি ছাড়ার ঘোষণা দিয়েছেন এক সক্রিয় বিএনপি কর্মী। মো. সাদ্দাম হাওলাদার নামের ওই বিএনপি কর্মী ব ...
মহাসিন মিঞা লিটন: বরিশালের উজিরপুরে বিএনপি'র ৪৮ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য রেলি, আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে ।মঙ্গলবার ১ সেপ্টেম্বর বিকাল তিনটায় উপজেলা পরিষদ হলরুমে উপজেলা ও পৌ ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আ ...
আনিছ আহমেদ(শেরপুর)প্রতিনিধি: শ্রীবরদী উপজেলা পরিষদের সরকারি আবাসিক এলাকায় দেয়াল ঘেঁষে দীর্ঘদিন ধরে এভাবেই গরু পালন করে আসছেন উপজেলা পরিষদের ড্রাইভার এবং বর্তমানে উপজেলা নির্বাহী কর্মকর্তা ...
সব মন্তব্য
No Comments