ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ইনস্টিটিউট অব চার্টার্ড একাউন্টেন্টস অব বাংলাদেশের (আইসিএবি) সঙ্গে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সমঝোতা সাক্ষরিত হয়েছে। মঙ্গলবার (২২ মার্চ) দুপুরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ভবনের সভাকক্ষে এ সমঝোতা সাক্ষরিত হয়। সমঝোতায় স্বাক্ষর করেন আইসিএবি’র সভাপতি শাহাদাত হোসেন ও ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া।
পরে ব্যবসায় প্রশাসন ভবনের দ্বিতীয় তলায় সংশ্লিষ্ট বিভাগের সভাকক্ষে আলোচনা সভার আয়োজন করা হয়। বিভাগীয় সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেনের সভাপতিত্বে এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. শেখ আবদুস সালাম।
এসময় বিশেষ অতিথি হিসেবে কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া, আইসিএবি’র সহ-সভাপতি এন কে এ মবিন এফসিএ এবং ফৌজিয়া হক এফসিএ উপস্থিত ছিলেন।
হিসাববিজ্ঞান ও তথ্যপদ্ধতি বিভাগের সহকারী অধ্যাপক শাহাবুব আলমের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মিজানূর রহমান, অধ্যাপক ড. কাজী আখতার হোসেন, অধ্যাপক ড. অরবিন্দ সাহা, অধ্যাপক ড. শেলীনা নাসরীন, অধ্যাপক আব্দুস শাহীদ মিয়া প্রমুখ।
সভাপতি অধ্যাপক ড. জাকির হোসেন বলেন, এই চুক্তির ফলে আমাদের শিক্ষার্থীরা গ্রাজুয়েশন শেষে আইসিএবি থেকে ‘সিএ’ ডিগ্রি অর্জনের ক্ষেত্রে সতেরোটি কোর্সের মধ্যে চারটি কোর্সে ‘ওয়েবার’ সুবিধা পাবে। যা তাদের ডিগ্রিটি অর্জনের ক্ষেত্রে সহায়ক হবে।
উল্লেখ্য, আলোচনা সভা শেষে শিক্ষার্থীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা আয়োজন করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বিদ্যালয় আছে, শিক্ষক-শিক্ষার্থীও আছে, নেই শুধু স্থায়ী প্রধান শিক্ষক। বরিশালের উজিরপুর উপজেলার ১৮১টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ১১১টিতেই এবং বানারীপাড়া উপজেলায় ১২৬টি স ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: ঢাকা বিশ্ববিদ্যালয়ে আগামীকাল রবিবার ২৩ আগস্ট ২০২৬ ‘কালো দিবস’ পালন করা হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কালো দিবস প্রতি বছর ২৩ আগস্ট পালন করা হয়। এ উপলক্ষে বিশ্ববিদ্যালয় প্রশাসন না ...
স্টাফ রিপোর্টার: উৎসবমুখর ও আনন্দঘন পরিবেশে দেশসেরা শিক্ষা প্রতিষ্ঠান সামসুল হক খান স্কুল অ্যান্ড কলেজের অর্ধ-বার্ষিক পরীক্ষায় মেধা তালিকায় শীর্ষ স্থান অর্জনকারী শিক্ষার্থীদের প্রদান করা হয়েছে ‘প্রিন্ ...
সব মন্তব্য
No Comments