উজিরপুর প্রতিনিধিঃ উজিরপুর উপজেলা ও পৌর প্রেসক্লাবের সাংবাদিকদের সাথে উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ হাফিজুর রহমান ইকবাল এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ১০ মে শুক্রবার বেলা ১১ টায় উজিরপুর প্রেসক্লাবের সভাকক্ষে প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি মোঃ নুরুল ইসলাম হাওলাদারের সভাপতিত্বে মতবিনিময় সভায় বক্তৃতা করেন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ নাসির উদ্দীন শরীফ, সাবেক সভাপতি মোঃ মহসিন মিয়া লিটন,সহ-সভাপতি সৈয়দ নাজমুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক বিএম রবিউল ইসলাম,কার্য নির্বাহী সদস্য সরদার সোহেল,সদস্য তালহা জাহিদ। এছাড়াও উপস্থিত ছিলেন সহ-সভাপতি আলহাজ্ব মোঃ নাসির উদ্দীন বালি,যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ কাওছার হোসেন,কোষাধ্যক্ষ রিদয় আহম্মেদ, প্রচার সম্পাদক মোঃ রফিকুল ইসলাম,ক্রীড়া সম্পাদক মোঃ বাহারুল ইসলাম, সাংস্কৃতিক সম্পাদক শাওন চক্রবর্তী, সাহিত্য সম্পাদক লালন ফকির ,সদস্য এমদাদুল কাশেম সেন্টু, সোহাগ হোসেন, আহাদ হোসেন সুমন, মোঃ খলিলুর রহমান,জাহিদ হাসান রানাসহ সাংবাদিক বৃন্দ। এসময় সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন উপজেলা চেয়ারম্যান প্রার্থী মোঃ হাফিজুর রহমান ইকবাল। এছাড়াও তিনি সাংবাদিকদের বস্তুনিষ্ঠ সংবাদ প্রেরন করার আহবান জানান এবং তিনি নির্বাচনে বিজয়ী হলে উপজেলাকে মাদক মূক্ত করবেন ও বিভিন্ন রাস্তা-ঘাটসহ শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন মূলক কাজ করাসহ নিরলসভাবে জনসেবা করার আশাবাদ ব্যক্ত করে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেছেন তিনি।
মহাসিন মিঞা লিটন , বরিশাল অফিস: বরিশালের উজিরপুরে প্রায় ৬ কোটি ৮৩ লাখ টাকা ব্যয়ে নির্মিত ধামুরা-শোলক ব্রিজের অ্যাপ্রোচ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী।আজ ৮ সেপ্টেম্বর সকাল ১০টায় ধামুরা ব ...
সিংড়া (নাটোর) প্রতিনিধি: নিরাপদ খাদ্য নিশ্চিত ও মোড়কজাত খাদ্যে সঠিক এবং পূর্ণাঙ্গ তথ্য সংবলিত লেবেল ব্যবহারের দাবিতে নাটোর জেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে লিখিত চিঠি দিয়েছে কসমস (KASMAS)।রোববার (১৬ আ ...
কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি: "মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝালকাঠির কাঁঠালিয়ায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস ২০২৬ উদযাপিত হয়েছে।উপজেলা প্রশাসন ও উপানুষ্ঠানিক ...
উজিরপুর (বরিশাল) প্রতিনিধি: বরিশালের উজিরপুরের বিশিষ্ট সমাজসেবক মোঃ কবির হোসেন সরদার ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, ৪ ছেলে, ১ মেয়ে সহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।পা ...
সব মন্তব্য
No Comments