অনিক রায়,ফরিদপুর অফিস: ফরিদপুরের ভাঙ্গা উপজেলায় এক তরুণীকে কৌশলে ডেকে নিয়ে ফসলি জমিতে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে চার যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ইতোমধ্যে নাহিদ ইসলাম নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ, অন্যদের আটকে অভিযান অব্যাহত রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১ এপ্রিল) সকাল আটটার দিকে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ একটি কল আসে। কলের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ওই তরুণীকে উদ্ধার করে।
এর আগে মঙ্গলবার দিবাগত গভীর রাতে ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের খামিনারবাগ এলাকার একটি ফসলি মাঠে এই নৃশংস ঘটনার শিকার হন তিনি। গ্রেফতারকৃত নাহিদ ইসলাম কালামৃর্ধা ইউনিয়নের মিয়াপাড়া গ্রামের শাহীন ফরাজির ছেলে।
ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান জানান, খবর পাওয়ার পরপরই পুলিশের দুটি টিম ঘটনাস্থলে পাঠানো হয় এবং সেখান থেকে ভুক্তভোগীকে উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তরুণী অভিযোগ করেন, নাহিদ ইসলামসহ সাদ্দাম, নাজমুল ও নুর আলম তাকে জোরপূর্বক ফসলি জমিতে নিয়ে গিয়ে রাতভর ধর্ষণ করে। এ সময় তার কাছে থাকা এক জোড়া সোনার দুল ও প্রায় সাড়ে তিন হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও অভিযোগ করেন তিনি।
পরে ভুক্তভোগী ভাঙ্গা থানায় একটি মামলা দায়ের করেন। তাকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
ওসি আরও জানান, ঘটনায় জড়িত অন্য অভিযুক্তদের গ্রেফতারে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত রয়েছে।
স্টাফ রিপোর্টার: মাত্র ২৫ দিনে সংস্কারকাজ শেষ করে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসিসি) নিজস্ব অর্থায়নে ও তত্ত্বাবধানে ব্রিজটির ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় চিকিৎসকের অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার এবং মারধর ও প্রাণনাশের হুমকির মুখে পড়ার অভিযোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি (ENT) বহির্বি ...
নেত্রকোণা প্রতিনিধি: রাসায়নিক সার ও কীটনাশক ছাড়াই প্রকৃতিতে আপনাআপনি জন্ম নেওয়া অচাষকৃত শাকসবজির পুষ্টি ও ঔষধিগুণ সম্পর্কে সচেতনতা তৈরিতে নেত্রকোণায় ব্যতিক্রমী প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয় ...
উজিরপুর প্রতিনিধিঃ বরিশালের উজিরপুর উপজেলার ধামুড়া-শোলক সড়কে সেতু নির্মাণ কাজ দেড় বছর আগে সম্পন্ন হলেও সংযোগ সড়ক না থাকায় সেতুটি অকেজো হয়ে পড়ে রয়েছে। সেই সংযোগ সড়ক নির্মাণকে ঘিরে উঠেছে নানা অভিযোগ। সড় ...
সব মন্তব্য
No Comments