ডেস্ক রিপোর্ট: কাতারে যথাযোগ্য মর্যাদায় গণহত্যা দিবস পালন করেছে বাংলাদেশ দূতাবাস। শনিবার কাতারের দোহায় বাংলাদেশ দূতাবাসে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুরুতে ১৯৭১ এর ২৫শে মার্চের ভয়াল কালরাতে এবং মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করে এক মিনিট নীরবতা পালন করা হয়। রাষ্ট্রদূত মো. নজরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী এ কে এম আব্দুল মোমেন।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী কর্তৃক প্রদত্ত বাণী পাঠ করেন দূতাবাসের পলিটিক্যাল মিনিস্টার ওয়ালিউর রহমান ও মোবাশ্বেরা কাদেরী।
কাউন্সিলর নাছির উদ্দীনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, শফিকুল ইসলাম প্রধান, ইঞ্জিনিয়ার আবু রায়হান, শফিকুল ইসলাম তালুকদার বাবু, কফিল উদ্দিন, বঙ্গবন্ধু পরিষদের সভাপতি জাকির হোসেন বাবু, রাজ রাজিব, আল আমিন খান, নুরুল আফছার বাবুল ও আহমেদ মালেকসহ অন্যরা।
গণহত্যা দিবসের তাৎপর্য, বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসের প্রতিটি উল্লেখযোগ্য ঘটনায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদানের কথা তুলে ধরেন বক্তারা। এসময় দূতাবাসের সকল কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন। পরে ২৫ মার্চ ভয়াল কালরাতে শহীদ ও মুক্তিযুদ্ধে শহীদ বীর মুক্তিযোদ্ধাদের গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন এবং তাঁদের আত্মার মাগফেরাত কামনা করেন।
ডেস্ক রিপোর্ট: ইতালির মেস্ত্রেতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রবাসী কর্মীদের বিরুদ্ধে। ৮৩তম ভেনিস আন্তর্ ...
ডেস্ক রিপোর্ট: বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকরা এই সুবিধার সাধারণ আওতার বাইরে পড়েছেন। ফল ...
প্রবাসী ডেস্ক: আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরটি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বুধবার মন্ত্রিসভার ...
সব মন্তব্য
No Comments