মোঃ মহশীন আলী, রংপুর অফিস: ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানায় রিফাত ইসলাম (২০) নামে ১ অটো চালকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (১৭ অক্টোবর) ভোরে রুহিয়া ইউনিয়নের ঘুরনগাছ এলাকায় স্থানীয়রা উক্ত লাশ ধানক্ষেতে পড়ে থাকতে দেখে ৯৯৯ এ কল দিলে লাশ উদ্ধার করে রুহিয়া থানা পুলিশ।
স্থানীয়রা বলেন, ভোরে চাষাবাদের কাজে বের হলে ধানক্ষেত থেকে গলিত লাশের গন্ধ আসছিল। গন্ধের উৎস খুঁজতে গিয়ে বাঁশবনের পাশের ধানক্ষেত থেকে যুবক বয়সি একজনের লাশ দেখতে পাই। উক্ত লাশটিকে আমরা কেউ চিনি না। তাই দ্রুত ৯৯৯ এ কল দিয়ে পুলিশকে বিষয়টা জানালে তারা এসে লাশ উদ্ধার করে।
পরবর্তীতে পুলিশের মাধ্যমে লাশটির পরিচয় সনাক্ত করা হয়। নিহত লাশটি ঠাকুরগাঁও পৌর শহরের গোয়ালপাড়া এলাকার নুর আলমের ছেলে রিফাত ইসলামের বলে জানা যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, স্থানীয়রা দেখতে পেয়ে ৯৯৯ এ ফোন করলে আমরা(রুহিয়া থানা পুলিশ) ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করি। নিহত রিফাত একজন অটো চালক। ধারণা করা হচ্ছে, তার অটোটি ছিনতাই করার উদ্দেশ্যে তাকে হত্যা করা হয়েছে। মরদেহ ঠাকুরগাঁও সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে এবং একটি অটো চার্জার গাড়ি উদ্ধার করা হয়েছে।
দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি: কুষ্টিয়ার দৌলতপুরে বাবার মৃত্যুর সংবাদ পেয়ে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় ছেলে নূর আলম জিকু (৪৫) নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১ জন।বুধবার (১০ সেপ্টেম্বর) র ...
মো: মেহেদী হাসান,কাঁঠালিয়া প্রতিনিধঃ ঝালকাঠি জেলার কাঁঠালিয়া উপজেলার বাজারে অভিযান চালিয়ে ৬৩ কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেছে পরিবেশ অধিদপ্তর। এ সময় পলিথিন সংরক্ষণ ও বিক্রির অভিযোগে মো. মামুন নামের এক ...
সাতক্ষীরাপ্রতিনিধি: সাতক্ষীরায় অবৈধ দখলদারদের বিরুদ্ধে কঠোর অবস্থানে নেমেছে পৌরসভা কর্তৃপক্ষ। দীর্ঘদিনের অবৈধ দখল উচ্ছেদে নড়েচড়ে বসেছে পৌর প্রশাসন। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) জেল ...
আহাছানুল মতিন নান্নু (দিনাজপুর) বোচাগঞ্জ: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পেছনে কমিটির অনুমোদন ছাড়াই কয়েক লাখ টাকার মেয়াদোত্তীর্ণ ওষুধ পুড়িয়ে মাটিচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘট ...
সব মন্তব্য
No Comments