রাবি প্রতিনিধি: বর্তমান বয়স ৫১ বছর হলেও মোর্শেদ রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বড় মেয়ের জামাই একই শিক্ষাবর্ষের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্ট বিভাগের ছাত্র।
রাকসু নির্বাচনে সবচেয়ে বয়স্ক ভোটার হিসেবে মনোনয়নপত্র উত্তোলন করেছেন শাহরিয়ার মোর্শেদ খান। তার বয়স ৫১ বছর। বুধবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাকসুর কোষাধ্যক্ষের কার্যালয় থেকে তিনি মনোনয়নপত্র উত্তোলন করেন।
শাহরিয়ার মোর্শেদের বাড়ি সিরাজগঞ্জ জেলার বেলকুচি থানার রাজাপুর গ্রামে। তিনি রাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অনার্স চতুর্থ বর্ষের ছাত্র। মিডিয়া অ্যান্ড পাবলিকেশনের সম্পাদক পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।
মনোনয়নপত্র উত্তোলন শেষে তিনি গণমাধ্যমকর্মীদের জানান, তার বর্তমান বয়স ৫১ বছর হলেও তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার বড় মেয়ের জামাই একই শিক্ষাবর্ষের পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসার্চ ডেভেলপমেন্ট বিভাগের ছাত্র।
মোর্শেদ জানান, ব্যক্তিজীবনে চার মেয়ের বাবা হলেও সংগ্রাম করে এতদূর এসে পৌঁছেছেন। সবার দোয়া ও ভালোবাসা নিয়ে সামনে এগিয়ে যেতে চান তিনি।
২০০২ সালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাবলিক এডমিনিস্ট্রেশন বিভাগের শিক্ষার্থী ছিলেন মোর্শেদ। পারিবারিক প্রয়োজনে পড়াশোনা ছেড়ে কর্মজীবনে প্রবেশ করতে হয়। এক সময় আবারো পড়াশুনা শুরু করার তাগিদ অনুভব করেন। আর সে তাগিদ থেকেই কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২০১৭ সালে এসএসসি ও ২০২০ সালে এইসএসসি পরীক্ষা দেন তিনি। তারপর ২০২০-২১ শিক্ষা বর্ষে রাবিতে পরীক্ষা দিয়ে ভর্তি হন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগে।
এদিকে আজকেই শেষ হচ্ছে রাকসু নির্বাচনের মনোনয়ন উত্তোলন সময়সীমা। ডোপ টেস্টের সময়সীমাও শেষ হয়েছে। সকাল থেকে মনোনয়ন জমা নেয়া হচ্ছে আজ। সিনেটে ২ জন ও কেন্দ্রীয় পদে ১১ জন মনোনয়ন জমা দিয়েছেন।
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উপলক্ষে হযরত মুহাম্মদ (সা.)-এর জীবন ও কর্ম, ইসলামে শান্তি, প্রগতি, সৌহার্দ্য, সহিষ্ণুতা, বিশ্ব-ভ্রাতৃত্ব, মানবাধিকার ও নারীর মর্যাদা বিষয়ক আলোচনা ...
বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) নতুন তিনজন সহকারী প্রক্টর নিয়োগ করা হয়েছে। তাঁরা হলেন ড. শেখ মো. নূরুজ্জামান (প্রফেসর, সংস্কৃত বিভাগ), মো. ফিরোজ হোসেন (প্রভাষক, জেনেটিক ইঞ্জিনিয় ...
স্টাফ রিপোর্টার: ২০২৭ সালের এসএসসি ও সমমানের পরীক্ষা আগামী বছরের ১৪ মার্চ শুরুর প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি। ওই বছরের ১৫ এপ্রিলের মধ্যে তত্ত্বীয় পরীক্ষা শেষ করার পরিকল ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো : প্রাথমিক শিক্ষার কার্যক্রম পরিচালনা, তদারকি ও জবাবদিহিতা নিশ্চিত করতে মাসখানেকের মধ্যে নতুন নীতিমালা প্রণয়ন করা হবে বলে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জা ...
সব মন্তব্য
No Comments