পাভেল ইসলাম মিমুল রাজশাহী ব্যুরো: রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসকের দায়িত্ব গ্রহণ করেছেন নবনিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ,এনডিসি।
সোমবার অপরাহ্নে রাজশাহী বিভাগীয় কমিশনার ও রাসিক প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর এর বদলিজনিত কারণে নবনিযুক্ত রাজশাহী বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ বিভাগীয় কমিশনার কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে রাসিক প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের জনপ্রশাসন মন্ত্রণালয়ের (প্রেষণ-১ শাখা) ২৬ নভেম্বর ২০২৪ খ্রি. তারিখের ০৫.০০.০০০০.১৩২.১৯.০০৪.২৪ (অংশ-১) এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের (মাঠ প্রশাসন-২ শাখা) ২৬ নভেম্বর ২০২৪ খ্রি.তারিখের ০৫.০০.০০০০.১৩৯.
০৮.০১১.২-৫৫০ বদলি/পদায়নের পরিপ্রেক্ষিতে গত ২ ডিসেম্বর সোমবার অপরাহ্নে রাজশাহী বিভাগীয় কমিশনার কার্যালয়ে দায়িত্ব অর্পণ ও গ্রহণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা ড.এবিএম শরীফ উদ্দিন, সচিব মোঃ মোবারক হোসেনসহ বিভাগীয় ও জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: প্রায় দেড় ঘন্টার তীব্র যানজটে আটকা পরে ডায়রিয়ায় আক্রান্ত রোগী বিজি প্রেসের অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুর রব সরদার (৬৭) অ্যাম্বুলেন্সের মধ্যেই মৃত্যুবরন করেছেন। মৃত আব্দুর রব বর ...
বেলাল হোসেন ঠাকুরগাঁও: দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে আচ্ছেন মহামান্য রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রাষ্ট্রপ্রধান হিসেবে জন্মভূমিতে তাঁর প্রথম আগমনকে ঘিরে সীমান্তঘেঁষা এই জেলায় এখন বইছে আ ...
রাজশাহী অফিস: রাজশাহী ও নাটোর জেলার বাস মালিক-শ্রমিকদের বিরোধের জেরে রাজশাহী থেকে ঢাকাসহ দেশের সব আন্তঃজেলা রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। শনিবার (৫ সেপ্টেম্বর) সকাল ৯টার পর থেকে শ্রমিকরা বাস চলাচল বন্ধ ক ...
রাহাদ সুমন, বরিশাল ব্যুরো: বরিশালের বানারীপাড়ায় বিএনপি নেতা ও বিটিভির সাবেক অনুষ্ঠান সহযোগী মোঃ আলমগীর হোসেন জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন।তিনি উপজেলার সলিয়াবাকপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড বিএন ...
সব মন্তব্য
No Comments