অনিক রায়,ফরিদপুর অফিস: সনাতনী সম্প্রদায়ের মহাবতার পুরুষোত্তম শ্রী রামচন্দ্রকে নিয়ে অবমাননাকর মন্তব্য এবং গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ও দেবোত্তর সম্পত্তি ধ্বংসের হুমকির প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২০ জুন) দুপুরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদপুর জেলা, পৌর ও সদর উপজেলা শাখা এবং বাংলাদেশ যুব ঐক্য পরিষদ,ফরিদপুর জেলা শাখার যৌথ উদ্যোগে ফরিদপুর প্রেসক্লাবের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।
বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ফরিদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক বিধান কুমার সাহার সভাপতিত্বে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে সনাতন ধর্মাবলম্বী বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য দেন। বক্তাদের মধ্যে ছিলেন তাপস সাহা, সুকেশ সাহা, সিতাংশু মিত্র কিংকর, অ্যাডভোকেট চিরঞ্জিত রায়, রাম দত্ত, অ্যাডভোকেট অসিত কুমার মজুমদার, শ্যামল কর্মকারসহ আরও অনেকে। এছাড়া বাংলাদেশ হিন্দু ছাত্র পরিষদের নেতারাও বক্তব্য রাখেন।
সমাবেশে বক্তারা শ্রী রামচন্দ্রকে অবমাননার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার দাবি জানান। একইসঙ্গে গাইবান্ধাসহ দেশের বিভিন্ন স্থানে মন্দির ও দেবোত্তর সম্পত্তির ওপর হামলা, ভাঙচুর ও দখলচেষ্টার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এসব ঘটনার তীব্র নিন্দা জানান তারা।
বক্তারা বলেন, দেশের সকল নাগরিকের ধর্মীয় স্বাধীনতা ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। ধর্মীয় অনুভূতিতে আঘাত এবং উপাসনালয়ে হামলার মতো ঘটনা সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অপচেষ্টা বলে উল্লেখ করে তারা এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।
তারা আরও হুঁশিয়ারি দিয়ে বলেন, ধর্মীয় অবমাননা ও সাম্প্রদায়িক উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণ না করা হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জনতা ব্যাংক মোড়ে গিয়ে শেষ হয়।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি : ভুয়া পুলিশ পরিচয়ে ঘরে ঢুকে এক প্রবাসীর স্ত্রীকে শ্লীলতাহানি ও ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী। বুধবার (২৬ আগস্ট) মামলা দায়েরের সত্যতা নিশ্চিত করে ...
রাজশাহী অফিস : রাজশাহীর তানোর উপজেলার সরনজাই ইউনিয়নে বিবাহিত ও অবিবাহিতদের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৬ আগস্ট) সরনজাই উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।সরনজাই ইউনিয়নের চেয়ার ...
আহাছানুল মতিন নান্নু: দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলার ০৬ নম্বর রণগাঁও ইউনিয়নের রণগাঁও প্রেসিডেন্ট পাড়ায় গ্রামবাংলার ঐতিহ্যবাহী হাঁস খেলার আয়োজন করা হয়েছে। স্থানীয় যুবকদের উদ্যোগে দিনব্যাপী এ খেলা অনুষ্ঠিত ...
রাহাদ সুমন,বরিশাল ব্যুরো: বরিশালের বাবুগঞ্জে সন্ধ্যা নদীর ভাঙনে হুমকির মুখে পড়েছে একটি প্রাথমিক বিদ্যালয়সহ বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনা। ভাঙন থেকে রক্ষার দাবিতে আজ বুধবার দুপুরে নদীতীরে মানববন্ধ ...
সব মন্তব্য
No Comments