ডেস্ক রিপোর্ট: ঢাকায় মার্কিন দূতাবাস বলেছে, তারা যে কোনো ধরনের উত্তেজক ভাষা ব্যবহার, ভীতি প্রদর্শন বা সহিংসতার হুমকির নিন্দা জানায়। রাজশাহীর এক স্থানীয় বিএনপি নেতা সম্প্রতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে “কবরস্থানে পাঠানোর” হুমকি দিলে, তারই পরিপ্রেক্ষিতে যুক্তরাষ্ট্র আজ এই নিন্দা জানায়। মার্কিন দূতাবাসের পাবলিক অ্যাফেয়ার্স প্রধান শন জে. ম্যাকিনটোশ বলেন, “মার্কিন দূতাবাস যে কোনো ধরনের উত্তেজক ভাষা, ভীতি প্রদর্শন বা সহিংসতার হুমকির নিন্দা জানাচ্ছে।
সহিংসতা উসকে দেওয়ার যে কোনো প্রচেষ্টার বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের দৃঢ় অবস্থানের কথা উল্লেখ করে ম্যাকিনটোশ আরো বলেন, আমরা গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসনের নীতির প্রতি আমাদের সমর্থন পুনর্ব্যক্ত করছি। রাজশাহী জেলা বিএনপি’র আহ্বায়ক আবু সাঈদ চাঁদের এই হুমকির বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা নেয়ার দাবিতে দেশব্যাপী ব্যাপক প্রতিবাদ-বিক্ষোভ হওয়ার পর, মার্কিন দূতাবাসের এ মন্তব্যটি দিলো। ম্যাকিনটোশ বলেন, যুক্তরাষ্ট্র একটি স্থিতিশীল, সমৃদ্ধ ও গণতান্ত্রিক ভবিষ্যতের বাংলাদেশ গড়ার লক্ষ্যে বাংলাদেশের প্রয়াসকে সমর্থন করতে অঙ্গীকারাবদ্ধ। তিনি বলেন, ‘রাজনৈতিক স্থিতিশীলতা, শান্তিপূর্ণ সহাবস্থান ও গণতান্ত্রিক নীতি-আদর্শের প্রতি শ্রদ্ধা যে কোনো সমাজের বিকাশের জন্য অত্যাবশ্যক।’
উল্লেখ্য, ১৯ মে রাজশাহীর পুঠিয়ার শিবপুর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে এক সমাবেশে বিএনপির ওই নেতা প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনাকে প্রকাশ্যে ‘হত্যার হুমকি’ দেন।
ডেস্ক রিপোর্ট: ইতালির মেস্ত্রেতে জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার অভিযোগ উঠেছে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের প্রবাসী কর্মীদের বিরুদ্ধে। ৮৩তম ভেনিস আন্তর্ ...
ডেস্ক রিপোর্ট: বি১/বি২ ভিজিটর ভিসা নিয়ে যুক্তরাষ্ট্রে ভ্রমণকারী বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা দিয়েছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস। শনিবার (৫ সেপ্টেম্বর) দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয ...
ডেস্ক রিপোর্ট: বাংলাদেশি পর্যটকদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা বা এমইভি সুবিধা সীমিত করেছে মালয়েশিয়া। বাংলাদেশসহ দক্ষিণ এশিয়া ও আফ্রিকার ৩১টি দেশের নাগরিকরা এই সুবিধার সাধারণ আওতার বাইরে পড়েছেন। ফল ...
প্রবাসী ডেস্ক: আগামী ছয় মাসে বাংলাদেশ থেকে দুই লাখ কর্মী নেওয়ার খবরটি ভুয়া ও ভিত্তিহীন বলে জানিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার সরকারি মুখপাত্র ও যোগাযোগমন্ত্রী ফাহমি ফাজিল বুধবার মন্ত্রিসভার ...
সব মন্তব্য
No Comments