রফিকুল ইসলাম সুজন:
ভাষা মানুষের সহজাত প্রবৃত্তি। ভাষার সাথে জড়িয়ে থাকে ওই স্থানের শিল্প-সংস্কৃতি, ইতিহাস ও ঐতিহ্য। ভাষাই মানুষের আত্মিক পরিচয়ের অন্যতম অনুসঙ্গ।
বরিশালের উজিরপুর উপজেলার কথ্যভাষায় রয়েছে আলাদা বৈশিষ্ট্য ও যুগ যুগ ধরে চলে আসা সাংস্কৃতিক ঐতিহ্য'র ধারাবাহিকতা।
ব্যঞ্জনবর্ণের একটি বর্ণ "ফ" দিয়ে কথ্যশব্দ সংগ্রহ করেছেন রফিকুল ইসলাম সুজন।
ফ....
১. ফইররামি=ঝাড়ফুঁক করা/ফাউলতামি করা/ফকিরগিরি
২. ফলনা/ ফলনা- দফনা=ওমুক-সমুক, যে কেউ
৩. ফলনাতা হরা= গালি/ ধর্ষণ করা
# বউয়্যার পো- তোর মায়রে ফলনাতা হইররা। তুই মোর ঘাস খাওয়াইছো হাগল দিয়া#
৪. ফাইলফারা= ডাব ও ঝুনা নারিকেলের মাঝামাঝি অবস্থা
৫. ফাউক= আখের ২ গিঁটের মাঝের অংশ
৬. ফাটকিফুটকি= ফাঁকিঝুকি
৭. ফানদি= দুই আঙুলের মাঝের স্থান
৮. ফাররাফুররি=দুই রঙ মেশানো গরু-ছাগল
৯. ফাসাফুসি= কানাকানি/নিচুস্বরে ২ জনে কথা
১০. ফিক্কা মারা/ ফিক=নিক্ষেপ
১১. ফিরি= কাঠের পিঁড়ি
১২. ফুডা=ফুটা/ ছিদ্র
১৩. ফুডানৈস্যা/ফুডারপো=গরিব॥নিচু ঘরের অথচ বাবুয়ানা দেখায়
১৪. ফইত্যা=শ্রাদ্ধ
১৫. ফ্যাজা=নিম্নমানের মানুষ/অকাজের বস্তু
১৬. ফ্যাদকা=কচি/নরম সুপারি
১৯. ফাতরা=শুকনা কলাপাতা/ভালো কাজে লাগে না এমন মানুষ
২০. ফ্যান= ভাতের মাড়/ বৈদ্যুতিক পাখা
২১. ফ্যানা=কলার থোকা/ পানির উপরে ভাসমান ছোট কচুরি/ ভাসমান ক্ষুদ্র শ্যাওলা
২২. ফ্যাতনা/ ফ্যাসাদ= ঝগড়া/ ঝামেলা করা
সংগ্রহকারী=রফিকুল ইসলাম সুজন
সংগ্রহস্থান: বান্না, উজিরপুর, বরিশাল।
সংগ্রহের সময়: অক্টোবর-২০২৪
মোবাইল:০১৭১২৭৪৬৭৪৯
বিনোদন ডেস্ক : ইউনিফর্ম থেকে ক্যামেরার সামনে, সেখান থেকে কলম আর এবার কর্পোরেট দুনিয়া—হাসান মাসুদের পেশাজীবন যেন একের পর এক বাঁক নেওয়া গল্প। বাংলাদেশ সেনাবাহিনীতে কর্মজীবন শুরু করেছিলেন। এরপর সাংবাদিকত ...
অনিক রায়, ফরিদপুর অফিস: দীর্ঘ ১৬ বছর পর ফরিদপুরের ভাঙ্গার কুমার নদে অনুষ্ঠিত হলো ঐতিহ্যবাহী নৌকা বাইচ। বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত এ লোকজ উৎসবকে ঘিরে নদীর দুই পাড়ে নামে মানুষের ঢল। বর্ণাঢ্য এ আয়োজন ...
স্টাফ রিপোর্টার: টেলিভিশন জগতের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার এমি অ্যাওয়ার্ডসে জোড়া জয় পেয়ে ইতিহাস গড়লেন ওয়েলশ অভিনেতা ম্যাথিউ রাইস। একই রাতে দুটি ভিন্ন শোয়ের জন্য সেরা অভিনেতার পুরস্কার জিতে ...
স্টাফ রিপোর্টার: রাজনীতিবিদ ও মডেল মেঘনা আলম বলেছেন, তিনি এখন পর্যন্ত শারীরিক সম্পর্কে জড়াননি। রোববার (৬ সেপ্টেম্বর) নিজের ফেসবুক পোস্টে ব্যক্তিগত জীবন নিয়ে নানা অপবাদের বিষয়ে কথা বলতে গিয়ে এ দাব ...
সব মন্তব্য
No Comments