উজিরপুর (বরিশাল) প্রতিনিধিঃ বরিশাল - ২ (উজিরপর-বানারীপাড়া) আসনে নির্বাচন থেকে সরে দাড়ালেন বাংলাদেশ জাসদ ও গনতান্ত্রিক যুক্তফ্রন্টের মটরগাড়ী প্রতিকের মনোনীত প্রার্থী জনাব আবুল কালাম আজাদ বাদল। তিনি হঠাৎ অসুস্থ্য হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সংবাদ সম্মেলনে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তিকে বিজয়ী করার আহবান জানান তিনি। ৮ ফেব্রুয়ারী বেলা ১১ টায় সংবাদ সম্মেলনে প্রার্থীর স্বাক্ষরিত লিখিত বক্তব্য পাঠ করেন তার নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক মোঃ শফিকুল আলম করিম খাঁন।
এ সময় আরো উপস্থিত ছিলেন প্রার্থীর নির্বাচন পরিচালনা কমিটির সদস্য টুটুল খাঁন ও হিরন সরদার সহ অনেকে। তার লিখিত বক্তব্যের কপি সাংবাদিকদের কাছে হস্তান্তর করেন।
সংবাদ সম্মেলনে তিনি উল্লেখ করেন গত ৪ ফেব্রুয়ারী শারীরিক ভাবে খুবই অসুস্থ্য হয়ে পরলে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। চিকিৎসকের নির্দেশে এবং তার ভক্ত সমর্থক, আত্মীয় স্বজনদের পরামর্শে নির্বাচনের সকল কার্যক্রম বন্ধ করার সিদ্ধান্ত নেন তিনি।
লিখিত বক্তব্যে তিনি আরো জানান এই নির্বাচনে একটি গুরুত্বপূর্ণ তাৎপর্য রয়েছে। ৫২ র ভাষা আন্দোলন, ৭১ সালের মহান মুক্তিযুদ্ধ, ৬৯ ও ২৪ এর গনঅভ্যুত্থানে একটি বৈষম্যহীন গনতান্ত্রিক সমাজ প্রতিষ্ঠার আকঙ্খা জাগ্রত করে। তাই যে দল বা দলের প্রার্থী মুক্তিযুদ্ধের আকঙ্খাকে ধারণ করে তাকেই তার সকল ভক্ত সমর্থকদের ভোট দিয়ে বিজয়ী করার আহবান জানান প্রার্থী আবুল কালাম আজাদ।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সেতু হালদার (১১) নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।মায়ের সঙ্গে অভিমান করে সেতু হালদার গলায় ফাঁস ...
রংপুর অফিস: লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্রবেশদ্বারে দীর্ঘদিন ধরে থাকা ‘শহীদ মোফাজ্জল হোসেন তোরণ’-এর নাম পরিবর্তন করে বর্তমানে শুধু ‘শহীদ তোরণ’ লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০২৪ সাল ...
স্টাফ রিপোর্টার: মাত্র ২৫ দিনে সংস্কারকাজ শেষ করে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসিসি) নিজস্ব অর্থায়নে ও তত্ত্বাবধানে ব্রিজটির ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় চিকিৎসকের অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার এবং মারধর ও প্রাণনাশের হুমকির মুখে পড়ার অভিযোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি (ENT) বহির্বি ...
সব মন্তব্য
No Comments