আহাছানুল মতিন নান্নু, বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: শীতের কুয়াশা ভেজা সকালে বোচাগঞ্জ উপজেলার হাটরামপুর গ্রামের মাঠে প্রবেশ করলেই চোখে পড়ে ব্যতিক্রমী এক দৃশ্য। সবুজ পাতার আড়ালে উজ্জ্বল হলুদ রঙের ফুলকপি নজর কাড়ছে পথচারীদের। পরিচিত সাদা ফুলকপির বাইরে এই ভিন্ন রঙের সবজি এখন বোচাগঞ্জের কৃষকদের কাছে নতুন সম্ভাবনার নাম।
মাঠে চাষ করা হলুদ রঙের ফুলকপি বাজারে ভালো চাহিদা, তুলনামূলক বেশি দাম এবং উচ্চ পুষ্টিগুণের কারণে কৃষকদের মধ্যে দ্রুত জনপ্রিয়তা পাচ্ছে। লাভজনক সম্ভাবনা থাকায় দিন দিন আরও বেশি কৃষক এই চাষে আগ্রহ দেখাচ্ছেন।
হাটরামপুর গ্রামের কৃষক জামাল ইসলাম এই পরিবর্তনের এক উজ্জ্বল উদাহরণ। তিনি বোচাগঞ্জ উপজেলার ৬ নম্বর রনগাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য। জনপ্রতিনিধি হিসেবে এলাকার উন্নয়নের পাশাপাশি আধুনিক ও লাভজনক কৃষি উদ্যোগেও নিজেকে সম্পৃক্ত করেছেন তিনি।
জামাল ইসলাম জানান, চলতি মৌসুমে তিনি সাদা ফুলকপির পাশাপাশি ২০ শতক জমিতে হলুদ রঙের ফুলকপি চাষ করেছেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর থেকে তিনি বীজ ও চারা সহায়তা পেয়েছেন। এ চাষে তার অতিরিক্ত খরচ হয়েছে প্রায় ১৫ হাজার টাকা। বর্তমানে বাজারে প্রতি কেজি হলুদ রঙের ফুলকপি ৪০ থেকে ৫০ টাকা দরে বিক্রি হচ্ছে। এতে মোট আয় ৫০ থেকে ৬০ হাজার টাকা হতে পারে বলে তিনি আশাবাদী।
তিনি বলেন, “সাদা ফুলকপির দাম অনেক সময় কমে যায়। কিন্তু হলুদ রঙের ফুলকপির আলাদা কদর রয়েছে। ক্রেতারাও আগ্রহ নিয়ে কিনছেন। খরচ কম, লাভ ভালো—এই কারণেই আমি এই চাষে আগ্রহী হয়েছি।”
কৃষি অফিস সূত্রে জানা গেছে, ‘উচ্চমূল্যের নিরাপদ সবজি উৎপাদন প্রযুক্তি প্রদর্শনী’ কার্যক্রমের আওতায় এই চাষ বাস্তবায়ন করা হচ্ছে। রবি মৌসুম ২০২৫–২৬ এ রঙিন ফুলকপি (জাত: রঙ্গীলা) চাষ করা হচ্ছে। প্রদর্শনীটি বাস্তবায়ন করছে হাটরামপুর টেকসই কৃষি উন্নয়ন কৃষক গ্রুপ। প্রকল্পটির বাস্তবায়নকারী সংস্থা হলো দিনাজপুর অঞ্চলে টেকসই কৃষি উন্নয়ন প্রকল্প (প্রথম সংশোধিত), কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, বোচাগঞ্জ।
এ বিষয়ে বোচাগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নয়ন কুমার সাহা বলেন, “উপজেলায় সাদা ফুলকপির পাশাপাশি রঙিন ফুলকপি চাষ করা হচ্ছে। বোচাগঞ্জের মাটি ও আবহাওয়া এ চাষের জন্য খুবই উপযোগী। কৃষকদের নিয়মিত পরামর্শ ও কারিগরি সহায়তা দেওয়া হচ্ছে।”
তিনি আরও জানান, ভবিষ্যতে রঙিন ফুলকপি চাষ সম্প্রসারিত হলে এটি কৃষকদের আয় বৃদ্ধির পাশাপাশি স্থানীয় কৃষি অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
এলাকার কৃষকদের মতে, সঠিক বাজার ব্যবস্থাপনা ও ধারাবাহিক সরকারি সহায়তা নিশ্চিত করা গেলে রঙিন ফুলকপি শুধু বিকল্প ফসল হিসেবেই নয়, বরং বোচাগঞ্জ অঞ্চলের একটি উচ্চমূল্যের ও নিরাপদ সবজি উৎপাদনের স্থায়ী সম্ভাবনায় পরিণত হতে পারে।
রাহাদ সুমন,বিশেষ প্রতিনিধি: বরিশালের বানারীপাড়ায় ঘরের আড়ার সঙ্গে ঝুলন্ত অবস্থায় সেতু হালদার (১১) নামের পঞ্চম শ্রেণীর এক শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে।মায়ের সঙ্গে অভিমান করে সেতু হালদার গলায় ফাঁস ...
রংপুর অফিস: লালমনিরহাট রেলওয়ে স্টেশনের প্রবেশদ্বারে দীর্ঘদিন ধরে থাকা ‘শহীদ মোফাজ্জল হোসেন তোরণ’-এর নাম পরিবর্তন করে বর্তমানে শুধু ‘শহীদ তোরণ’ লেখা হয়েছে বলে অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২০২৪ সাল ...
স্টাফ রিপোর্টার: মাত্র ২৫ দিনে সংস্কারকাজ শেষ করে সর্বসাধারণের চলাচলের জন্য উন্মুক্ত করা হয়েছে কামরাঙ্গীরচর লোহার ব্রিজ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসিসি) নিজস্ব অর্থায়নে ও তত্ত্বাবধানে ব্রিজটির ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় চিকিৎসকের অনিয়ম ও দুর্নীতির তথ্য সংগ্রহ করতে গিয়ে হামলার শিকার এবং মারধর ও প্রাণনাশের হুমকির মুখে পড়ার অভিযোগে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ইএনটি (ENT) বহির্বি ...
সব মন্তব্য
No Comments