নির্ভীক সাংবাদিকতা ফেরাতে
ডেস্ক রিপোর্ট: দেশের ৩৪টি গণমাধ্যমের সম্পাদক যৌথ বিবৃতিতে ‘স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম’ গঠনের আহ্বান জানিয়েছেন। তাঁরা বলেছেন, জনগণের জানার অধিকারের প্রতি দায়বদ্ধ সম্পাদকীয় প্রতিষ্ঠানই পারে সংবাদকক্ষগুলোকে নির্ভীক সাংবাদিকতায় ফিরিয়ে আনতে। বিবৃতিতে সব ধারার গণমাধ্যমকে এই কাফেলায় শামিল হওয়ার আহ্বান জানিয়ে বলা হয়, অচিরেই এর সাংগঠনিক রূপরেখা চূড়ান্ত করা হবে।
বিবৃতিতে স্বাক্ষর করেছেন যায়যায় দিনের শফিক রেহমান, আমার দেশের মাহমুদুর রহমান, নয়াদিগন্তের সালাহ উদ্দিন মোহাম্মদ বাবর, যুগান্তরের আবদুল হাই শিকদার, বাংলাদেশ প্রতিদিনের আবু তাহের, প্রতিদিনের বাংলাদেশের মারুফ কামাল খান সোহেল, কালের কণ্ঠের হাসান হাফিজ, সংগ্রামের আযম মীর শহীদুল আহসান, নিউনেশনের মোকাররম হোসেন, ওয়াদার শফিকুল আলম, বাংলাদেশের খবরের সৈয়দ মেসবাহ উদ্দীন, ডেইলি সানের রেজাউল করীম লোটাস, খবরের কাগজের মোস্তফা কামাল, ভোরের ডাকের বেলায়েত হোসেন, জনতার ওবায়দুর রহমান শাহীন, মানবকণ্ঠের শহীদুল ইসলাম, রূপালী বাংলাদেশের মো. সায়েম ফারুকী, খোলা কাগজের মনির হোসেন, টাইমস অফ বাংলাদেশের ইলিয়াস খান, বাংলাবাজার পত্রিকার মোস্তাফিজুর রহমান বিপ্লব, খবর সংযোগের শেখ নজরুল ইসলাম, ক্যাপিটাল নিউজের আবুল কাশেম মজুমদার, খবরপত্রের ব্যারিস্টার মো. মারুফ ইব্রাহীম আকাশ, নওরোজের শামসুল হক দুররানি, গণমুক্তির শাহাদাত হোসেন শাহীন, চট্টগ্রামের কর্ণফুলীর আফসার উদ্দিন চৌধুরী, রাজশাহীর নতুন প্রভাতের সোহেল মাহবুব, খুলনার অনির্বাণের মাহবুবা পারভিন, যশোরের লোকসমাজের শান্তনু ইসলাম সুমিত, রংপুরের দাবানলের খন্দকার মোস্তফা সরোয়ার অনু, যুগের আলোর মততাজ শিরিন ভরসা, খুলনার প্রবাহের আশরাফুল হক, সিলেটের জালালাবাদের মুকতাবিস উন নূর এবং ময়মনসিংহের নিউ টাইমসের সাইফুল ইসলাম।
সম্পাদকরা মনে করছেন, গণতন্ত্রের পাহারাদার হিসেবে সম্পাদকদের এই ঐক্যবদ্ধ প্রয়াস সংবাদমাধ্যমের হারানো গৌরব ফিরিয়ে আনবে। পর্যবেক্ষকদের মতে, দেশের গণমাধ্যমের ইতিহাসে এই বিবৃতি এক নতুন অধ্যায়ের সূচনা হতে পারে।
সম্পাদকরা জানান, স্বাধীন সম্পাদকীয় প্লাটফর্মের মাধ্যমে পেশাগত মান, নৈতিকতা ও সেলফ-রেগুলেশন জোরদার করা হবে। সাংবাদিকদের বিরুদ্ধে হয়রানিমূলক মামলা প্রত্যাহার, মব সহিংসতা বন্ধ এবং সংবাদকক্ষে নির্ভয়ে কাজের পরিবেশ নিশ্চিত করাই হবে এই প্লাটফর্মের প্রধান লক্ষ্য।
স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জাতীয় সংসদের চীফ হুইপ নূরুল ইসলাম মনি এমপি বলেছেন, সম্পত্তি হস্তান্তর বিল নিয়ে বিরোধী দলের সদস্যরা শরিয়া আইনের দোহাই দিয়ে এর বিরোধিতা করেছেন। অথচ তাদের নির্বাচনী ইশতেহারে শরি ...
ডেস্ক রিপোর্ট: রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৪২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে ৫১টি মামলা দায়ের করা হয়েছে।ঢাকা, ১১ সেপ্টেম্বর ২০২৬ খ্রি. তারিখে ডি ...
স্টাফ রিপোর্টার: ঢাকা ও পার্শ্ববর্তী এলাকায় আজ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একই সঙ্গে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। শুক্রবার ১১ সেপ্টেম্বর সকাল ৭টা ...
খুলনা থেকে মোঃ নূর আলমঃ বাংলাদেশের জ্বালানি খাত জীবাশ্ম জ্বালানি ও আমদানি নির্ভরতার বেড়াজালে আটকা। এলএনজি আমদানি ও ক্যাপাসিটি চার্জের মাধ্যমে যে বিপুল পরিমাণে টাকা খরচ হচ্ছে তার একাংশ নবায়নযোগ্য জ্বাল ...
সব মন্তব্য
No Comments