জরুল ইসলাম, সাতক্ষীরা: সাতক্ষীরা থানার নবাগত অফিসার ইনচার্জ হিসাবে আবু জিহাদ ফকরুল আলম খান যোগদান করেছেন।বৃহম্পতিবার অপরাহ্নে তিনি সাতক্ষীরা থানার অফিসার ইনচার্জ হিসাবে যোগদান করেন।বৃহম্পতিবার সকালে সাতক্ষীরা জেলা পুলিশ সুপার কাজী মনিরুজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে তালা থানার ওসি আবু জিহাদ ফকরুল আলম খান কে সাতক্ষীরা থানার ওসি হিসাবে বদলি করা হয়।
নবাগত ওসি আবু জিহাদ ফকরুল আলম খান কুষ্টিয়া কোটপাড়া এলাকার এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারের কৃতি সন্তান।তিনি ১৯৯৮ সালে বহিরাগত সাব ইন্সপেক্টর ক্যাডেট হিসেবে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান।তিনি সাতক্ষীরা জেলায় আসার আগে চুয়াডাঙ্গা সদর থানা, আলমডাঙ্গা,দর্শনা ও দামুড়হুদা থানায় দীর্ঘ দিন সুনাম ও দক্ষতার সহিত অফিসার ইনচার্জ হিসাবে পেশাগত দায়িত্ব পালন করেন।তাছাড়া তালা থানায় যোগদানের এক বছরের ভিতরে তালা থানা এলাকার চুরি-ছিনতাই,মাদক সহ অন্যান্য অপরাধ দমন করে জনবান্ধব ওসি হিসাবে তিনি বেশ প্রশংসা অর্জন করেছেন।
শিক্ষা জীবনে ওসি জিহাদ খান ১৯৯৪-৯৫ শিক্ষাবর্ষে ঢাকা কলেজ থেকে ইংরেজি সাহিত্যে (প্রিলি) স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। ব্যক্তিগত জীবনে তিনি দুই কন্যা সন্তানের জনক।তিনি জেলার সর্বস্থরের মানুষের সহযোগীতা কামনা করেছেন।
বোচাগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বোচাগঞ্জে অবৈধভাবে সার মজুদের অভিযোগে এক ইউপি সদস্যের বাড়িতে অভিযান চালিয়ে ২৮ বস্তা সার জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় ওই ইউপি সদস্যকে ৫ হাজার টাকা জরি ...
বরিশাল অফিস: বরিশালের বানারীপাড়ায় উপজেলার বাইশারী ইউনিয়ন পরিষদের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক শাহিন খান সন্ত্রাসী হামলায় গুরুতর আহত হয়েছেন। মঙ্গলব ...
সাতক্ষীরা প্রতিনিধি: নারীদের কারিগরি প্রশিক্ষণ, কর্মসংস্থান সৃষ্টি এবং নতুন উদ্যোক্তা হিসেবে গড়ে তুলে অর্থনৈতিক ক্ষমতায়ন নিশ্চিত করার লক্ষ্যে ব্রেকিং দ্য সাইলেন্সের আয়োজনে সাতক্ষীরায় স্থানীয় নেতা ...
পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষের রেশ কাটতে না কাটতেই এবার দুই যুবদল নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। সোমবার রাতে শহরের সিনেমাহল মার্কেট ও বিএনপির দলীয় কার্যালয়ের সামনে পৃথক এ ঘটনা ঘ ...
সব মন্তব্য
No Comments